জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৫৭

Abswer.com Abswer.com
15 August, 2024
৬ মিনিট পড়ার সময়
৬ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّٰهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوْبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ، وَبَارِكْ لَنَا فِۤيْ أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوْبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَاۤ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ، وَاجْعَلْنَا شَاكِرِيْنَ لِنِعْمَتِكَ، مُثْنِيْنَ بِهَا عَلَيْكَ، قَابِلِيْهَا، وَأَتِمَّهَا عَلَيْنَا.

অর্থ: ইয়া আল্লাহ আমাদের অন্তরে প্রীতির সঞ্চার করুন এবং পরস্পরের সম্পর্ক সদ্ভাবপূর্ণ করুন। আমাদের সম্মুখে শান্তি ও নিরাপত্তার পথসমূহ খুলে দিন এবং সকল অন্ধকার থেকে মুক্ত করে এক আলোর দিকে পরিচালিত করুন। আমাদের দূরে রাখুন প্রকাশ্য-অপ্রকাশ্য অশ্লীলতা ও গর্হিত কর্ম থেকে এবং বরকত দান করুন আমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিতে, আমাদের কলব ও হৃদয়ে, আমাদের স্ত্রী ও সন্তানদের মাঝে। আর আমাদের তাওবা কবুল করুন। নিঃসন্দেহে আপনিই তাওবা কবুলকারী, মেহেরবান। আমাদের করুন আপনার নেয়ামতের শোকরকারী, গুণ-গানকারী ও তা গ্রহণকারী। আর তা আমাদের জন্য পূর্ণ করুন।৫৮

ফযিলত: ৫৮. অর্থাৎ আপন নেয়ামত আমাদের দান করুন পূর্ণরূপে ও পূর্ণাঙ্গরূপে। আর আমাদের এই যোগ্যতা দিন যে, আপনার নেয়ামত গ্রহণ করে তার হক আদায় করতে পারি। أَلِّفْ بَيْنَ قُلُوْبِنَا ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا (আমাদের অন্তরে প্রীতির সঞ্চার করুন এবং আমাদের পরস্পরের সম্পর্ক সদ্ভাবপূর্ণ করুন)। নিজেদের একতা ও সম্প্রীতির গুরুত্ব বোঝার জন্য এ-ই যথেষ্ট যে, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একটি মাকসুদ সাব্যস্ত করেছেন এবং তা হাসিলের জন্য দু‘আ করতে শিখিয়েছেন। وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ (আমাদের সকল অন্ধকার থেকে মুক্ত করে এক আলোর দিকে পরিচালিত করুন)। চিন্তা ও চরিত্রের অবক্ষয়রূপী অন্ধকার তো অসংখ্য ও বিচিত্র। তাই কুরআনের মতো হাদিস শরীফেও বহুবচন ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে হেদায়েতের নূর সরল রেখার মতো এক। وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا ، وَمَا بَطَنَ (আমাদের দূরে রাখুন প্রকাশ্য-অপ্রকাশ্য অশ্লীলতা ও গর্হিত কর্ম থেকে)। বর্জনীয় শুধু ঐ সকল অপকর্ম নয়, যা কাউকে গণধিক্কারের মুখোমুখি করে। অথচ জাহিলিয়াতগ্রস্ত বড় বড় সভ্য জাতি এমনই মনে করে। বরং ঐ সকল অপকর্মও বর্জনীয়, যা বাইরের লোকের জানারও সুযোগ থাকে না। وَبَارِكْ لَنَا (এবং বরকত দান করুন আমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিতে, আমাদের কলব ও হৃদয়ে এবং আমাদের স্ত্রী-সন্তানদের মাঝে)। চোখ-কান ও অন্তরের সুস্থতা এবং স্ত্রী-সন্তানের কুশল যে মানুষের শান্তি ও স্বস্তির জন্য কত জরুরি, তা তো ভুক্তভোগীদের ভালোভাবেই জানা আছে। আমাদের সাইয়্যিদ ও দিশারী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মতের দুর্বলতম শ্রেণীর অনুভূতি সম্পর্কেও কত সচেতন ছিলেন!

উৎস: -মুসতাদরাক, কানযুল উম্মাল

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *