জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৭৪

Abswer.com Abswer.com
26 August, 2024
৫ মিনিট পড়ার সময়
৬ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَآءٍ تَقْضِيْهِ لِيْ خَيْرًا، وَأَسْأَلُكَ مَا قَضَيْتَ لِيْ مِنْ أَمْرٍ أَنْ تَجْعَلَ عَاقِبَتَهٗ رُشْدًا.

অর্থ: ইয়া আল্লাহ! আপনার কাছে ঐ কল্যাণ চাই, যা আপনার বান্দা ও নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার কাছে প্রার্থনা করেছেন। ইয়া আল্লাহ! আপনার কাছে জান্নাত চাই। আর চাই ঐ সকল কথা ও কাজের তাওফীক, যা তার কাছে নিয়ে যায়। আর প্রার্থনা করি, আপনার সকল ফয়সালা আমার জন্য কল্যাণকর করুন এবং প্রার্থনা করি, আমার বিষয়ে আপনার যা কিছু ফয়সালা তার পরিণাম শুভ করুন।৭৩

ফযিলত: ৭৩. অতি সারগর্ভ ও তাৎপর্যপূর্ণ দু‘আ। مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ (যা আপনার বান্দা ও নবী আপনার কাছে প্রার্থনা করেছেন)। তিনিই তো ছিলেন শ্রেষ্ঠ রুচির অধিকারী। সুতরাং তিনি যা কিছু আপন পরওয়ারদেগারের কাছে প্রার্থনা করেছেন, তা-ই সর্বোত্তম প্রার্থনীয় বিষয়। আর এ-ই তো সঠিক অর্থ নবীপ্রেমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا (জান্নাত চাই আর চাই ঐ সকল কথা ও কাজের তাওফীক, যা তার কাছে নিয়ে যায়)। জান্নাত তো এমন বিষয়, যার প্রার্থনা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শুধু জান্নাতেরই নয়, ঐ সকল কথা ও কাজ, উপায় ও পন্থারও প্রার্থনা, যা জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এ কত শিক্ষণীয় বাস্তবতা ঐ সকল অজ্ঞ-অচেতনের জন্য, যারা ইশকে রাসূলের দাবিতে জান্নাত থেকেও বেপরোয়া! تَجْعَلَ كُلَّ قَضَآءٍ لِىْ خَيْرًا (আপনার সকল ফয়সালা আমার জন্য কল্যাণকর করুন)। ‘ফয়সালা’ বলতে জাগতিক বিধানসমূহ বোঝানো হয়েছে। অর্থাৎ জীবন ও জগতে যত অবস্থার মুখোমুখি আমি হই, যার উপর আমার কোনো হাত নেই, ঐসব বিষয়ে আমার জন্য কল্যাণের ফয়সালা করুন। أَنْ تَجْعَلَ عَاقِبَتَهٗ رُشْدًا (আমার জন্য আপনার যা কিছু ফয়সালা, তার পরিণাম শুভ করুন)। অর্থাৎ যে অবস্থাতেই আমি থাকি, তার পরিণাম যেন হয় শুভ ও সুন্দর, কল্যাণপ্রসূ ও কল্যাণকর।

উৎস: -মুসতাদরাক, ইবনে মাজা

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *