জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৭৯

Abswer.com Abswer.com
29 August, 2024
৩ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّٰهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ وَبَارِكْ لِيْ فِيْهِ وَاخْلُفْ عَلٰى كُلِّ غَآئِبَةٍ لِّيْ بِخَيْرٍ.

অর্থ: ইয়া আল্লাহ! আপনি যা দান করেছেন তাতে আমাকে সন্তুষ্ট রাখুন এবং আমার জন্য তাতে বরকত রাখুন। আর যা আমার দৃষ্টির বাইরে তাতে কল্যাণের সাথে আমার রক্ষক হোন।৭৯

ফযিলত: ৭৯. সম্পদ ও প্রাচুর্যের প্রার্থনা তো অনেক আছে, কিন্তু তুষ্টির সম্পদ ও বরকতরূপ নেয়ামতের কথা তো এই শ্রেষ্ঠ প্রাজ্ঞ ও সূক্ষ্মদর্শী ইনসানই চিন্তা করতে পারে। জগতের সকল অনাচার ও মানবের সকল অস্থিরতার সবচেয়ে কার্যকর দাওয়াই তো এটিই। সবাই তো অতৃপ্তির এই মোহজালেই আবদ্ধ যে, যতটুকু পেলাম তার চেয়ে বেশি কেন পেলাম না। অথচ প্রতিদিনের অভিজ্ঞতা, বেশি পেলেও তৃষ্ণা নিবারিত হয় না। আয় যত বাড়ে ব্যয়ও সে অনুপাতে বাড়তে থাকে। সুতরাং সম্পদ বৃদ্ধির প্রত্যাশার স্থলে এ প্রার্থনা কেন করি না যে, যতটুকু পাচ্ছি, তাতেই যেন মন তুষ্ট ও সন্তুষ্ট হয়ে যায়। এ ব্যবস্থা একবার পরীক্ষা করা হোক; দুনিয়াভর আজ যে ‘নাফসী নাফসী’ তা অর্ধেকেরও বেশি অবশ্যই দূর হবে। বান্দা আরজ করছে, আমি অন্ধের তো গায়েব-জগতের কিছুই জানা নেই, সবকিছুর সূক্ষ্ম ও সুদূরপ্রসারী ফলাফল তো শুধু আপনারই জানা, সুতরাং আপনিই পারেন কল্যাণের সাথে আমার তত্ত্বাবধান করতে।

উৎস: -মুসতাদরাক

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *