জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৮২

Abswer.com Abswer.com
31 August, 2024
৫ মিনিট পড়ার সময়
৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ وَخَيْرَالدُّعَآءِ وَخَيْرَ النَّجَاحِ وَخَيْرَ الْعَمَلِ وَخَيْرَ الثَّوَابِ وَخَيْرَ الْحَيَاةِ وَخَيْرَ الْمَمَاتِ، وَثَبِّتْنِيْ وَثَقِّلْ مَوَازِيْنِيْ، وَحَقِّقْ إِيْمَانِيْ وَارْفَعْ دَرَجَتِيْ وَتَقَبَّلْ صَلٰوتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلٰى مِنَ الْجَنَّةِ، اٰمِيْنَ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِوَخَوَاتِمَهٗ وَجَوَامِعَهٗ وَأَوَّلَهٗ وَاٰخِرَهٗ وَظَاهِرَهٗ وَبَاطِنَه. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ خَيْرَ مَاۤ اٰتِيْ وَخَيْرَمَاۤ أَفْعَلُ ، وَخَيْرَ مَاۤ أَعْمَلُ، وَخَيْرَ مَا بَطَنَ ، وَخَيْرَ مَا ظَهَرَ.

অর্থ: ইয়া আল্লাহ! আমি আপনার কাছে চাই উত্তম প্রার্থনা, উত্তম দু‘আ ও শ্রেষ্ঠ সাফল্য; উৎকৃষ্ট কর্ম ও উত্তম প্রতিদান; কল্যাণপূর্ণ জীবন ও কল্যাণময় মৃত্যু।

আমাকে অবিচল রাখুন ও আমার নেকির পাল্লা ভারী করুন। আমার ঈমানকে সত্য করুন ও আমার মর্তবা বুলন্দ করুন। আর কবুল করুন আমার নামাজ। আমি আপনার কাছে চাই জান্নাতের বুলন্দ মাকাম। আমীন।৮২

ইয়া আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করি কল্যাণের সূচনাসমূহ ও সমাপ্তিসমূহ এবং কল্যাণগর্ভ বিষয়সমূহ এবং প্রার্থনা করি প্রথম কল্যাণ ও শেষ কল্যাণ; প্রকাশ্য ও অপ্রকাশ্য কল্যাণ।৮৩

ইয়া আল্লাহ! আপনার কাছে সকল কাজে কল্যাণ চাই, যা আমি সম্পন্ন করি অঙ্গের দ্বারা কিংবা অন্তর দ্বারা এবং ঐ বিষয়ের কল্যাণ, যা প্রকাশিত এবং ঐ বিষয়েরও, যা অপ্রকাশিত।৮৪

ফযিলত: ৮২. গোটা দু‘আ সোনার হরফে লিখে রাখার মতো। সবচেয়ে বড় কথা اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ (ইয়া আল্লাহ! আমি আপনার কাছে চাই উত্তম প্রার্থনা) প্রথম দু‘আ তো এটিই যে, উত্তম দু‘আর তাওফীক দিন। আমরা তো জানি না, কোন দু‘আ আমাদের পক্ষে উত্তম আর কী আমাদের চাওয়া উচিত সুতরাং এটিই আমাদের সবার আগে শেখান। আরেফ রুমী একথা এভাবে বলেছেন যে, দু‘আ কবুল করাও আপনার হাতে, দু‘আর শিক্ষা ও তাওফীকও আপনারই হাতে। ہم دعا از تو اجابت هم ز تو* ايمنى از تو مهابت هم ز تو ৮৩. মোটকথা, যে হালতেই থাকুক বান্দা চায় করুণা ও কল্যাণের বাতাবরণ। কল্যাণ ও করুণার ছায়ায় তার সমগ্র অস্তিত্ব শীতল থাকুক এই তার কামনা। আর নিঃসন্দেহে তা বিশুদ্ধ কামনা। ৮৪. মানুষের সকল কাজ হয়তো অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা হবে কিংবা অন্তরের দ্বারা। প্রকাশ্যে হবে অথবা গোপনে। দু‘আর শব্দ-বাক্যের ব্যাপকতায় সবই শামিল।

উৎস: –মুসতাদরাক

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *