জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-১

Abswer.com Abswer.com
11 July, 2024
৪ মিনিট পড়ার সময়
৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ۝۲۰۱

উচ্চারণ: রাব্বানাআ-তিনা-ফিদ্দুনইয়া-হাছানাতাওঁ ওয়া ফিল আ-খিরাতি হাছানাতাওঁ ওয়া কিনা-‘আযা-বান্না-র।

অর্থ: হে আমাদের পরওয়ারদেগার! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদের রক্ষা করুন জাহান্নামের আযাব থেকে।২

ফযিলত: ২. কুরআন মজীদের যে কোনো দু‘আর এক বৈশিষ্ট্য অর্থের ব্যাপকতা। তবে এর মধ্যেও এ দু‘আটি বোধহয় সর্বশ্রেষ্ঠ। সংক্ষেপ প্রার্থনায় তো এ দু‘আর পর আর কোনো দু‘আর প্রয়োজনই থাকে না। رَبَّنَاۤ اٰتِنَا (পরওয়ারদেগার! আমাদের দান করুন) এক বচনের পরিবর্তে বহুবচনের ব্যবহার লক্ষণীয়। বান্দা শুধু নিজের জন্য দু‘আ করছে না, শুধু পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের জন্যও না; বরং আমাদের সকলকে, সকল মুসলিমকে শামিল করছে। এই যে প্রশস্ততা ও সর্বজনীনতা, ইসলামের বাইরে এটা খুবই বিরল। حَسَنَةً (কল্যাণ) কল্যাণ ছাড়া আর কী হতে পারে বান্দার কাম্য? সেটিই কুরআন ব্যক্ত করেছে বান্দার নিজের ভাষায়। সে নিজের ও সকলের জন্য কল্যাণ প্রার্থনা করছে- উপস্থিত ও তাৎক্ষণিক কল্যাণ এ দুনিয়ায়, আর প্রকৃত ও চিরস্থায়ী কল্যাণ আখেরাতে। কোনো কোনো বাঁকা চিন্তার লোক فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ এ আয়াত থেকে দুনিয়ার চাওয়ার বিধান বুঝতে চেয়েছেন, যা সম্পূর্ণ মূর্খতা। ফিদ্দুনিয়া ও ফিল আখিরাহ (দুনিয়াতেও এবং আখিরাতেও) -এ তো শুধু স্থানের কথা। প্রার্থিত বস্তু তো ‘হাসানা’ ও কল্যাণ, এখানেও-ওখানেও, আজও-আগামীকালও। হাসানা’ শব্দটি এত প্রশস্ত ও সারগর্ভ যে, দুনিয়া-আখিরাতের সকল কাম্য বস্তু এতে শামিল। وَقِنَا عَذَابَ النَّارِ (আমাদের রক্ষা করুন জাহান্নামের আযাব থেকে)। জাহান্নামের আযাবই তো পানাহ চাওয়ার চূড়ান্ত বিষয়। এ থেকে পানাহ চাওয়া ও পাওয়ার পর তো আর কোনো কিছুরই শঙ্কা থাকে না। এখানে বহুবচন ব্যবহারও লক্ষণীয়। বান্দা শুধু নিজের জন্য নয়, সবার জন্য পানাহ চাচ্ছে।

উৎস: -সূরাতুল বাকারা : ২০১

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *