দুনিয়ায় দিও গো তাঁর নেক নেগাহ্
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
দুনিয়ায় দিও গো তাঁর নেক নেগাহ্
মউতে পাই যেন মুখ চাঁদমাখা
ক্ববরে কেমনে থাকব একা একা
তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা॥
দুনিয়ায় পাঠালে কেন সফরে
পড়েছি আজি এ কেমন ফেরে
নফস দুশমন কেন দিলে সাথী করে
কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা॥
নয়নে পাই যেন গো কাছে তাঁরে
মরণে থাকে গো যেন কোলে করে
ক্ববরে কেমনে চিনব যখন দেখাবে তাঁরে
যদি দুনিয়ার হায়াতে না, পাই তাঁর দেখা॥