জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দুশমনে রাসুল রে দুশমনে রাসুল – মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী

Abswer.com Abswer.com
23 October, 2025
২ মিনিট পড়ার সময়
১৩ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

দুশমনে রাসুল রে দুশমনে রাসুল

✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী


দুশমনে রাসুল রে দুশমনে রাসুল
নবীর প্রেম বাগানে আঘাত হানে দুশমনে রাসুল
তাদের চালচলনে লাগে যেন আশেকে রাসুল।

দাঁড়ি টুপি পরলে পাগড়ী নবী প্রেমিক নয়
সত্যিকারের নবী প্রেম আত্মার বিষয়
বুঝার হয়ে না বুঝিলি করে গেলি ভুল
মন দিয়া শুন নবী প্রেম ঈমানের মূল।

বলব কি আমি সেই ছেলেদের কথা
তাদের মর্দাগিং দেখে আমার হিট হয় মাথা
হাতে পড়ে চুড়ি কানে দুল মাথায় লম্বা চুল
কে নারী কে পুরুষ চিনতে হয় ভুল।

দামী করেছিল নবী নারী জাতিকে
আজ সে নারীদের চলাফেরা দ্বীনের বি-পথে
বে-পর্দায় চলছে লজ্জা শরম নাইরে একটি চুল
একদিন সেই নারীরাই হবে জগত ধ্বংসেরই মূল।

বিয়ে হল নবীর সুন্নাত সকলে জানি
সেথা নাচ গানে আঘাত হানে তাও মানি
জানার পরে নাতো মানি করি সদা ভুল
এখন বিয়ে করতে লাগে আরও সানাই আর ঢোল।

দামী যদি হতে চাও ইহ পরকাল
নবীর সুন্নাত আঁকড়ে ধর বলে ইকবাল
আঁধার জীবনেতে আসবে আলো থাকবেনা আর ভয়
সেদিন পার হইতে সহজ হবে পলসিরাত এর পুল॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *