এই দুনিয়ার রং-তামাশায়
✍ সৈয়দ মুহাম্মদ এহসান কাদের
এই দুনিয়ার রং-তামাশায়
মগ্ন আছো কত নেশায়,
ভুলে প্রভুর কথা সারাবেলা।
আল্লাহর বান্দা, জপ আল্লাহ্ আল্লাহ্॥
কেউ শুয়ে রয় পথের পথে,
কেউবা আবার উঁচু ইমারতে,
সবই ক্ষণিকেরই পথচলা॥
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ,
শ্বাস ফুরাইলে হবে সর্বনাশ,
ভাবনার দোলনায় দাও দোলা॥
যশ-খ্যাতি তোমার আছে কত বল,
আরও আছে বহু জনবল,
মরণ করবে তোমায় একেলা॥
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আসবে তোমার ধারে মালাকুল মাউত,
ঘোষণা করেছেন আল্লাহ॥
দুই জাহানে সুখ চাও বটে,
নবিজির নাত গাও মুহাব্বতে,
সংকটে পাবে রাসুলাল্লাহ॥
কেউ হাসে সুখে, কেউ কাঁদে দুঃখে,
এহসান কাদের চাই সবার মুখে,
সুখে-দুঃখে জিকির কর আল্লাহ॥ (ঐ)