একটি পলক দেখলে হৃদে শান্তি লাগে খুব
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
একটি পলক দেখলে হৃদে শান্তি লাগে খুব
আমার মুরশিদ তাহের শাহার ঐ চাঁদ মুখ
আমার মুরশিদ সাবের শাহ ঐ চাঁদ মুখ
মারহাবা মারহাবা হুজুর কেবলা মারহাবা
আওলাদে রসুল যদি হয় এত পেয়ারা
না জানি কত সুন্দর ছিল নবীর চেহেরা
মুচকি হাসি দেখলে সুখে ভরে যায় বুক (ঐ)
চাঁদ কপাল পেয়েছি গো নবী বংশের হাত
যে হাতে হাত রেখে হয়েছি বায়াত
ভরসা লাগে দেখি যখন মায়াবী দু’চোখ (ঐ)
একটি বছর অপেক্ষার পর আসে সে সকাল
হাজারো পাগলের মাঝে আমিও ইকবাল
জামেয়ার ময়দানে আসে দেখতে লাখো লোক (ঐ)