জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

একটু দাড়াও ইয়া মুহাম্মদ – মোহাম্মদ ইব্রাহীম

Abswer.com Abswer.com
11 May, 2025
৩ মিনিট পড়ার সময়
১০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

একটু দাড়াও ইয়া মুহাম্মদ

✍ মোহাম্মদ ইব্রাহীম


এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে
জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে
ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে
মেরাজে গেলেন নবী আলাপণ হলো সবই
বিদায় কালে আল্লাহ তালা হলেন বেকারার
আল্লাহ বলে দেখারই সাধ মিটলো না আমার
তুমি আরো কিছু সময় থাকো
তোমায় পরাণ ভরে আমি দেখবো
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো ।

আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে
ছায়া কায়া এক হইলো আরশে আজিমে
বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ
উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন
এরই মাঝে সাতাশ বছর হইয়াছে গত
আল্লাহ বলেন আমার হাবিব আমারই মত
আমার ইশকের গুনে নুরুন নবী
প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো ।

সকাল বেলা দয়াল নবী বায়তুল্লায় আসিয়া
সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া
মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা
পাঞ্জেগানা নামায হবে শরীয়ত জারি রবে
সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে
নুরুন নবী নুরুল্লাহ যে কলবে থাকে
ইব্রাহীম কয় ইয়া রাসুল আল্লাহ
আমার দিলের কাবায় তোমায় রাখবো
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো ।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *