۞ يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
উচ্চারণ: ইয়াহ্ দিকুমুল্লহু ওইয়ুছ লিহু বালাকুম
অর্থ: আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। এবং আপনার অবস্থা ভালো করে দিন।
ফযিলত: হযরত আবু হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয়, তখন সে যেন ″আলহামদুলিল্লাহ″ বলে। আর তার শ্রোতা যেন এর জবাবে ″ইয়ারহামুকাল্লাহ″ বলে। আর যখন সে ″ইয়ারহামুকাল্লাহ″ বলবে, তখন হাঁচিদাতা তাকে বলবেঃ ″ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম″।