এসেছেন দুনিয়ায় দাতার দাতা
✍ জুলফিকার আশেক খাঁন
চাঁদের ঝলক নদীর জোয়ার, ফুল আর লতা
সুরে সুরে বলছে আজই কার আসার কথা?
এসেছেন দুনিয়ায় দাতার দাতা
রাসুলুল্লাহ, রাসুলুল্লাহ, রাসুলুল্লাহ ﷺ
হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ
আঁধার নগর আলেকিত যাঁর হাতের ছোঁয়ায়
যাঁর দেয়াতে কাবাঘরও কিবলা বনে যায়
আরশে পাকেও চলে যাঁর আগমনের কথা (ঐ)
ভালবেসে দরুদ পড়েন স্বয়ং আল্লাহ যাঁর
তাঁহার দিদার পাওয়ার তরে আশেক বেকারার
কবুল হোক এই আকুল মনের ব্যাকুলতা (ঐ)