গাউসিয়া কমিটি দেখো কেমন নিয়ামত
✍ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী
আমার হুজুর কেবলা তৈয়্যব শাহার বড় কারামত
আজি গাউসিয়া কমিটি দেখো কেমন নিয়া’মত
করোনাতে মারা গেলে আপন/স্বজন যাচ্ছে সরে
গাউসিয়া কমিটি দাফন করছে আপন করে
জীবনের মায়া ছেড়ে, ছুটে যায় রাত গভীরে
অক্সিজেনের অভাবে কে করতেছে ছটপট….
অগ্নিদগ্ধ হয়ে কারা করতেছে ছটপট….
জান বাঁচাতে করছেন তারা রাত-দিন মেতেনত (ঐ)
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান কোন ধর্মের না ভেবে
মানবতার সেবাতে নিচ্ছে আপন কাঁধে
বুকেতে স্বপ্ন আঁকা গাউসিয়াতের পতাকা
ধরছে তরুণ সমাজ আওলাদে নবীর পথ (ঐ)
মানবতা হয়নি পূর্ণ যেথায় যত দূরে
গাউসিয়া কমিটি সেথায় দেখ বিশ্ব জুড়ে
অসহায়ের সহায়ে মরণের সাথী হয়ে আওলাদে নবীর
প্রেমে তারা করতেছে খেদমত (ঐ)