জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো – আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)

Abswer.com Abswer.com
25 January, 2025
১২ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো

✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)


حاجیو! آؤ شہنشاہ کا رَوضہ دیکھو
کعبہ تو دیکھ چکے کعبَہ کا کعبَہ دیکھو

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো,
কা’বা তু দেখ চুকে কা’বা কা কা’বা দেখো

হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ,
কাবা তো দেখলে, এখন দেখো কাবারই রাজ।


رُکنِ شامی سے مِٹی وحشت شامِ غربت
اب مَدینہ کو چلو صبحِ دِل آرا دیکھو

রকনে শামী সে মিটী ওয়াহশাতে শামে গুরবাৎ,
আব মদীনা কো চলো সুবহে দিল আরা দেখা

রুকনে শামীতে কাটে, যত আঁধার বিজন-বাটে
মদীনাতে প্রাণ নাথ আছে, সেথা চলো আজ ॥


آبِ زمزم تو پِیا خُوب بجھائیں پیاسیں
آؤ جُودِ شہِ کوثر کا بھی دریا دیکھو

আ’বে যমযম তু পিয়া খোব বুজহায়েঁ পেয়াসোঁ
আও জুদে শাহে কওসর কা ভী দরইয়া দেখো

আবে যমযম্ তো পেলে, পিয়াস তো খুব মেটালে,
কাওসারওয়ালার দয়ার জোয়ার দেখে নাও আজ।


زیرِ میزاب مِلے خوب کرم کے چھینٹے
ابرِ رحمت کا یہاں زور برسنا دیکھو

যেরে মীযাব মিলে খোব করম কে ছিঁটে,
আবরে রহমত কা ইয়াহাঁ যোর বরসনা দেখো

মীযাবে রহমত হতে, দিয়াসিক্ত হলে মেতে,
মায়ামেঘমালা হতে অঝোরে বরষে নেয়াজ।


دُھوم دیکھی ہے درِ کعبہ پہ بیتابوں کی
اُن کے مشتاقوں میں حسرت کا تڑپنا دیکھو

ধূম দেখি হ্যায় দরে কা’বা পেহ্ বেতাবোঁ কী
উনকে মুশতাকোঁ মেঁ হাসরত কা তড়পানা দেখো

ধরে কাবারই সে আঁচল, অনুরাগীদের কোলাহল,
নবীজির প্রেমিকের হা-হু তাশ! শোন তারই আওয়াজ ॥


مِثلِ پروانہ پِھرا کرتے تھے جس شمع کے گِرد
اپنی اُس شمع کو پَروانہ یہاں کا دیکھو

মিসলে পরওয়ানা ফিরা করতে থে জিস শমআকে গির্দ,
আপনি উস শমআ কো পরওয়ানা ইয়েহাঁ কা দেখো

পতঙ্গসম ত্যাজে প্রাণ, যে প্রদীপে করে সন্ধান,
নিজ সেই প্রদীপের পতঙ্গ পুড়ে হেথা আজ ॥


خُوب آنکھوں سے لگایا ہے غلافِ کعبہ
قصرِ محبوب کے پردے کا بھی جلوہ دیکھو

খোব আখোঁ সে লাগায়া হ্যায় গিলাফে কা’বা,
ক্বসরে মাহবূব কে পরদে কা ভী জলওয়াহ্ দেখো

কাবার ওই পূত গিলাফ, চোখে মুছে জুড়ালে তাপ,
তাঁরই প্রিয় নবীরই পর্দা! দেখ অপূর্ব সাজ ॥


واں مطیعوں کا جگر خوف سے پانی پایا
یاں سِیہ کاروں کا دامن پہ مچلنا دیکھو

ওয়াঁ মুত্তাক্বীয়োঁ কা জিগর খাওফ সে পানি পায়া,
ইয়াঁ সিয়াহ্ কারোঁ কা দামান পেহ্ মচলনা দেখো

যত নেক বান্দা কাবায়, ভয়ে অন্তরাত্মা শুকায়,
হেথা দামানে মাখামাখি যতো পাপী সমাজ ॥


اوّلیں خانۂ حق کی تو ضِیائیں دیکھیں
آخریں بَیتِ نبی کا بھی تجلّا دیکھو

আউয়ালী খানায়ে হক্ব কী তু যিয়ায়েঁ দেখোঁ,
আখেরী বাইতে নবী কা ভী তজল্লা দেখো

প্রথমে দেখলে কাবা’র, জ্যোতি অহরহ আল্লাহর,
শেষে প্রিয় নবীর নিবাসের দেখো সাজ ॥


زِینتِ کعبہ میں تھا لاکھ عروسوں کا بناؤ
جلوہ فرما یہاں کونین کا دُولہا دیکھو

যীনাতে কাবা মে থা লাখ আরূসোঁ কা বনোও,
জলওয়া ফরমা ইয়েহাঁ কওনাইন কা দু-লহা দেখো

লাখো বাসরের সজ্জা, ঝলমলে রূপ কাবার পর্দা,
দোজাহানের দুলহা দেখো শিরে নূরের তাজ ॥


ایمنِ طُور کا تھا رُکنِ یمانی میں فروغ
شعلۂ طُور یہاں انجمن آرا دیکھو

আইমনে তুর কা থা রূকনে ইয়ামানী মেঁ ফুরোগ,
শো লায়ে তুর, ইয়েহাঁ আনজুমান আরা দেখো

আয়মনে তুর কুরআনে যা, রুকনে ইয়ামানীতে আছে তা,
তুরেরই দীপ্ত শিখাটা মদীনাতে দেখ আজ ॥


مہرِ مادر کا مزہ دیتی ہے آغوشِ حطیم
جن پہ ماں باپ فدا یاں کرم ان کا دیکھو

মেহরে মাদার কা মযা দেতী হ্যায় আগোশে হাতীম,
জিনপেহ্ মা বাপ ফেদা ইয়াঁ করম উনকা দেখো

হাতীমে কাবার ছিল বেষ্টন, মমতা ভরা মায়ের ও বাঁধন,
বাবা-মা যাঁর পায়ে নত করুনা তাঁর নিও আজ।


عرضِ حاجت میں رہا کعبہ کفیل انجاح
آؤ اب داد رسیِ شہِ طیبہ دیکھو

আরযে হাজাত মেঁ রাহা কা’বা কফীলে আনজাহ্
আদাব দাদ রসীয়ে শাহে তৈয়বা দেখো

হাজত যত সামনে নিয়ে, কা’বা যায় সব মুক্তি দিয়ে
মুক্তিপাগল উম্মত হেথা লুকায় নিজ নিজ লাজ ॥


دھو چکا ظلمتِ دل بوسۂ سنگِ اَسْوَد
خاک بوسیِ مدینہ کا بھی رُتبہ دیکھو

ধো চুকা যুলমাতে দিল বোসায়ে সনগে আসওয়াদ,
খাকে বুসীয়ে মদীনা কা ভী রুতবা দেখো

হাজরে আসওয়াদে যে না চুম্বন, দিলে আঁধার হলোই মোচন
চুমলে মাটি মর্য্যাদা পাই দেখো মদীনারই মাঝ॥


کر چکی رفعتِ کعبَہ پہ نظر پَروازیں
ٹوپی اب تھام کے خاکِ درِ والا دیکھو

কর চুকী রিফআতে কা’বা পেহ নযর পরওয়াযোঁ,
টুপী আব থাম কে থাকে দর ওয়ালা দেখো

কা’বারই উচ্চতা দেখে, দৃষ্টি তোমার পুণ্য চাহে,
টুপি মাথে নবীর মাটি বানাও জায়নামায॥


بے نیازی سے وہاں کانپتی پائی طاعت
جوشِ رحمت پہ یہاں ناز گنہ کا دیکھو

বে নয়াযী সে ওয়াভাঁ কাঁপতী পায়ী ত্বাআত,
জোশে রহমত পেহ ইয়েহাঁ নায গুনাহ্ কা দেখো

প্রতাপশালী খোদার তাপে, হেথায় নেকী ভয়ে কাঁপে,
দয়ার জোয়ার নবীর দ্বারে, ভিড়ে পাপী সমাজ ॥


جمعۂ مکہ تھا عید اہلِ عبادت کے لئے
مجرمو! آؤ یہاں عید دوشنبہ دیکھو

জুমআয়ে মক্কা থা ঈদ আহলে ইবাদত কেলিয়ে,
মুজরেমঁ আ-ও ইয়েহাঁ ঈদে দো শোম্বা দেখো

মক্কাতে ঈদ জুমার দিনে, পুণ্যবান তা ঠিকই চিনে,
পাপী দেখো সোমবারে ঈদ মদীনায় সাজ, সাজ!


ملتزم سے تو گلے لگ کے نکالے ارماں
ادب و شوق کا یاں باہم اُلجھنا دیکھو

মুলতাযিম সে তু গলে লাগ কে নিকালে আরমাঁ,
আদব ও শাওক্ব কা ইয়াঁ বাহাম উলঝনা দেখো

মুলতাযিমকে জড়িয়ে ধরে, মাঙলে অনেক কান্না করে,
আদব আশার এই মিতালী মদীনারই মাঝ ॥


خوب مسعٰے میں بامید صفا دوڑ لیے
رہِ جاناں کی صفا کا بھی تماشا دیکھو

খো-ব মাসআ মেঁ বউম্মীদে বা সফা দৌড় লিয়ে,
রেহ জানাঁ কী সফাকা ভী তামাশা দেখো

সাফা ও মারওয়ার বুকে, ছুটলে তো খুব পুণ্যসুখে,
থামো, হেথা দিল সাফাইর দেখো এ কারুকাজ ॥


رقصِ بِسمل کی بہاریں تو مِنٰی میں دیکھیں
دلِ خوننابہ فشاں کا بھی تڑپنا دیکھو

রকসে বাস্মাল কী বাহারোঁ তু মিনা মেঁ দে-খেঁ,
দিলে খোন নাবাহ্ ফশাঁ কা ভী তড়পনা দেখো

হাদীর প্রাণীর কী আন্দোলন, দেখলে মিনায় সেই আবেদন,
হিয়ার জখম তড়পে কেমন দেখো মদীনাতে আজ ॥


غور سے سُن تو رضاؔ کعبہ سے آتی ہے صَدا
میری آنکھوں سے مِرے پیارے کا روضہ دیکھو

গওর সে সুন তু রেযা কা’বা সে আতী হ্যায় সদা,
মেরী আখোঁ সে মেরে পেয়ারে কা রওযা দেখো

মন দিয়ে রেযা শোন, আর্তি করে কাবা যেন,
এ নয়নে দেখো মম, বন্ধু সে মদিনার মাঝ ॥


টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *