হে দয়াময় দয়াল মাবুদ করুণা অপার
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
হে দয়াময়, দয়াল মাবুদ করুণা অপার
কবুল করো ওহে আল্লাহ ফরিয়াদ আমার।
ধন-সম্পদ চাইনা আমি তোমার দরবারে
চাই আমি যাকে পেলে পাবো তোমারে
দিবানিশি এ মনে যাব সেথায় কেমনে
মুক্ত করে দাও গে জ্বালা ওগো পরোয়ানা (ঐ)
প্রেমে যার পড়ে তুমি সৃজিলে দুনিয়া
দর্শন যাকে দিয়েছো লামকাতে নিয়া
সবকিছু দেকিয়েছো জান্নাত দেখিয়েছো
রওজা পাকে চাই যেতে আমি গুনাহগার (ঐ)
সবুজে গুম্বদের নিচে আছেন নবীজী
চুমু খায়য় সেথায় গিয়ে শত কোটি হাজী
আরশ হতে সেরা মদিনা মনোয়ারা
অধম আজিজ পাগলপারা যেতে সে দরবার (ঐ)