হ্যাঁয় কালামে ইলাহী মে শামস্ ও দোহা, তেরে চেহরায়ে নূর ফসা কী ক্বসম
✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)
ہے کلامِ الہٰی میں شَمس و ضُحٰے ترے چہرۂ نور فزا کی قسم
قسمِ شبِ تار میں راز یہ تھا کہ حبیب کی زلفِ دوتا کی قسم
হ্যাঁয় কালামে ইলাহী মে শামস্ ও দোহা, তেরে চেহরায়ে নূর ফসা কী ক্বসম
কসমে শব তার মে রায় ইয়ে থা, কেহ্ হাবীব কী যুলফে দো তা কী ক্বসম
সে কোরআন মজীদেতে চাঁদ কি সুরূজ, তব নূরানী চেহারা পাকের কসম,
রাতের ও তমসায় শপথে হেতু, কেশগুচ্ছ মায়াবী দুয়ের কসম ॥
تِرے خُلْق کو حق نے عظیم کہا تِری خِلْق کو حق نے جمیل کیا
کوئی تجھ سا ہوا ہے نہ ہو گا شہا ترے خالقِ حُسن و ادا کی قسم
তেরে খুলক্ব হক নে আযীম কাহা, তেরী খালক্ব কো হক নে জমীল কিয়া,
কোয়ী তুঝসা হুয়া হ্যায় নাহোগা শাহা, তেরে খালেকে হুস্ ও আদা কী ক্বসম
তব আখলাক শুনি হেথা খুলুকে আযীম, তব সুন্দর সৃষ্টি রূপে সে অসীম,
নহে তুল্য তোমার কেউ না হবে কভূ; রূপস্রষ্টা মহিমাময়ের কসম ॥
وہ خدا نے ہے مرتبہ تجھ کو دیا نہ کسِی کو ملے نہ کسی کو ملا
کہ کلامِ مجید نے کھائی شہا تِرے شہر و کلام و بقا کی قسم
উঅহ্ খোদা নে হ্যাঁয় মর্তবা তুঝ কো দিয়া, নাহ্ কিসী কো মিলে না কিসী কো মিলা,
কেহ্ কালামে মজীদ নে খাঈ শাহা, তেরে শাহার ও কালাম ও বক্বা কী ক্বসম
বিধাতা সে মর্তবা দিয়েছে তোমায়, জুটেনি বরাতে কারো, কভূ কেউ তা না পায়,
খোদ কুরআনে করীমও করেছে রাজন, তব বাণী, বসত, জীবনের কসম।
ترا مسندِ ناز ہے عرشِ بریں تِرا محرم راز ہے ُروحِ امیں
تُو ہی سرورِ ہر دو جہاں ہے شہا تِرا مِثل نہیں ہے خدا کی قسم
তেরা মাসনাদে নায হ্যায় আরশে বরী, তেরা মাহরামে রায হ্যায় রূহে আমী
তু হী সরওয়ারে হার দো জাহাঁ হ্যায় শাহা, তেরা মিসল নেহী হ্যায় খোদা কী কসম
আরশে ইলাহ্ তব পরশে ব্যাকুল, রূহুল আমীন-রাখে রহস্য অমূল,
দোজাহানে তুমিই সম্রাট রাসূল, অতুল, সে করুণাময়ের কসম ॥
یہی عرض ہے خالقِ ارض و سما وہ رسول ہیں تیرے میں بندہ تِرا
مجھے ان کے جوار میں دے وہ جگہ کہ ہے خلد کو جس کی صفا کی قسم
ইয়েহী আরয হ্যায় খালেকে আরদ্ধ ও সামা উঅহ রসূল হ্যাঁয় তেরে ম্যায়ঁ বান্দাহ্ তেরা,
মুঝে উনকী জওয়ার মে দে উঅহ্ জাগাহ্ কেহ্ হ্যাঁয় খুলদ কো জিসকী সাফা কী ক্বসম
এটাই আরজ ওগো স্রষ্টা ভবের, এ রাসূল তোমার আমি বান্দা জাতের,
তাঁরই কাছে দিও মোরে একটু সে ঠাঁই, যাকে অষ্ট বেহেশত সবের কসম ॥
تُو ہی بندوں پہ کرتا ہے لطف و عطا ہے تجھی پہ بھروسا تجھی سے دعا
مجھے جلوۂ پاکِ رسول دِکھا تجھے اپنے ہی عِزّو عَلا کی قسم
তুহী বান্দা পেহ্ করতা হ্যায় লুৎফ ও আতা, হ্যায় তুঝহী পেহ ভরোসা তুঝহী সে দুআ,
মুঝে জলওয়ায়ে পাকে রাসূল দেখা, তুঝে আপনে হী ইযয ও উলাকী কসম
হে খোদা মায়া তব বান্দা পরে, ভরসা তোমার, মাঙি যুক্তকরে,
মোরে জলওয়া রাসূলের একটু দেখাও, তব ইজ্জত ও মহিমা নিজের কসম ॥
مِرے گرچہ گناہ ہیں حد سے سِوا مگر ان سے امید ہے تجھ سے رجا
تُو رحیم ہے ان کا کرم ہے گوا وہ کریم ہیں تیری عطا کی قسم
মেরে গরচেহ্ গুনাহ হ্যাঁয় হদ সে সিওয়া, মাগার উনসে উমীদ হ্যায় তুঝছে রাজা,
তু রাহীম হ্যায় উনকা কারাম হ্যাঁয় গাওয়া, উঅহ করীম হ্যাঁয় তেরী আতা কী ক্বসম
নাহি সীমা যদি বা পাপে আমার, আশা তাঁরই পরে, তাহার তব দৃষ্টি উদার,
তুমি দয়ালু যে তাঁরই দয়া প্রমাণ, তিনি দাতা, তোমারই দানের কসম ॥
یہی کہتی ہے بلبلِ باغِ جناں کہ رضاؔ کی طرح کوئی سِحر بَیاں
نہیں ہِند میں واصفِ شاہِ ہُدیٰ مجھے شوخیِ طبعِ رضاؔ کی قسم
ইয়েহী কেহতী হ্যায় বুলবুলে বাগে জিনাঁ, কেহ্ রেযা কী তরেহ কোয়ী সাহরে বয়াঁ
নেহী হিন্দ মে ওয়াসেফে শাহে হুদা, মুঝে শওখীয়়ে ত্বরযে রেযা কী ক্বসম
বাগে জান্নাতেরই বুলবুলি কহে, সে রেযার মতন যাদুগীত গাহে,
তাঁরই বন্দনা গাইতে যে হিন্দ-এ নাহি, রেযার উৎসাহী এই চিত্তের কসম ॥