জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো – আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)

Abswer.com Abswer.com
27 January, 2025
৯ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো

✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)


یاالہٰی ہر جگہ تیری عطا کا ساتھ ہو
جب پڑے مشکل شہِ مشکل کشا کا ساتھ ہو

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো,
জব পড়ে মুশকিল শাহে মুশকিল কোঁশা কা সাথ হো

প্রভূ হে আমার, সবখানে যেন তোমার করুণা সঙ্গে রয়,
সংকটে যদি পড়ি তবে যেন উদ্ধারকারী সঙ্গে রয়।


یاالٰہی بُھول جاؤں نزع کی تکلیف کو
شادیِ دِیدار حُسنِ مصطفیٰ کا ساتھ ہو

ইয়া ইলাহী ভুল জা-ও নয়এ কী তকলীফ কো,
শাদীয়ে দীদার হুসনে মুস্তফা কা সাথ হো

প্রভু শুনে রাখো, ভুলে যাব আমি মরণ যাতনা বেদনাময়,
নবীজির চির মমতার রূপ, যদি এ মুগ্ধ নয়নে রয়।


یاالٰہی گورِ تیرہ کی جب آئے سخت رات
اُن کے پیارے منھ کی صبحِ جانفِزا کا ساتھ ہو

ইয়া ইলাহী গোরে তী রাহ্ কী জব আয়ে সখত রাত,
উনকে পেয়ারে মুহঁ কী সুবহে জাঁফয়া কা সাথ হো

প্রভু হে যখন আঁধার কবরে কঠিন রাত্রি শংকাময়।
সেই প্রিয় মুখে নূরানী প্রভাত জুটে যায় দি,


یاالٰہی جب پڑے محشر میں شورِ داروگِیر
اَمن دینے والے پیارے پیشوا کا ساتھ ہو

ইয়া ইলাহী জব পড়ে মাহশর মে শোরে দারুণগীর,
আমন দেনে ওয়ালে পিয়ারে পেশওয়া কা সাথ হো

হাশরে যখন পাকড়াও কালে গর্জন শোর কানে না সয়,
নিরাপত্তার বিধায়ক নবী সাথী হোক প্রভু হে দয়াময়।


یاالٰہی جب زبانیں باہَر آئیں پیاس سے
صاحبِ کوثر شہِ جُود و عطا کا ساتھ ہو

ইয়া ইলাহী জব যবানেঁ বাহির আয়েঁ পিয়াস সে,
সাহেবে কাওসার শাহে জুওদ ও আত্বা কা সাথ হো

প্রভু হে আমার, সকল জিহ্বা যখন তৃষিত শুষ্ক হয়,
কাওসার সুধা বণ্টনকারী মোর পরে যেন হোন সদয়।


یاالٰہی سرد مِہری پر ہو جب خورشیدِ حشر
سیّد بے سایہ کے ظِل لوا کا ساتھ ہو

ইয়া ইলাহী সরদ মেহরী পর হো জব খোরশীদে হাশর,
সাইয়েদে বে-সায়া কে যিল্লে লিওওয়া কা সাথ হো

হে প্রভু, যখন পাপীর উপরে হাশর সূর্য হবে উদয়,
ছায়াহীন সেই নবীর নিশান ছায়াতে যেন গো পাই আশ্রয়।


یاالٰہی گرمیِ محشر سے جب بھڑکیں بدن
دامنِ محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو

ইয়া ইলাহী গরমিয়ে মাহশার সে জব ভড়কে বদন,
দামানে মাহ্বূব কী ঠাণ্ডী হাওয়া কা সাথ হো

পুড়বে যখন অঙ্গ হাশরে ভীষণ সেতাপ অগ্নিময়,
নবীর আঁচলছোয়া সে ঠান্ডা হাওয়ায় যেন তা শীতল হয়।


یاالٰہی نامۂ اعمال جب کُھلنے لگیں
عیب پوشِ خلق ستّارِ خطا کا ساتھ ہو

ইয়া ইলাহী নামায়ে আমাল জব খুলনে লাগে,
আইব পোশে খাল্ক, সাত্তারে খাত্বা কা সাথ হো

ওগো দয়াময় আমলনামার হিসাব যখন সূচনা হয়,
ত্রুটিবিচ্যুতি গোপনকারী সে প্রিয়নবী যেন সঙ্গে রয়।


یاالہٰی جب بہیں آنکھیں حسابِ جُرم میں
اُن تبسّم ریز ہونٹوں کی دُعا کا ساتھ ہو

ইয়া ইলাহী জব বহে আখেঁ হেহসাবে জুরম মেঁ,
উন তাবাস্সুম রে-যে হোঁটো কী দু’আ কা সাথ হো

হে খোদা যখন পাপের গ্লানিতে ছেপে দু নয়ন অশ্রু বয়,
মৃদু হাসিময় পাক সে আঁধারে আশীষ যেন গো সঙ্গে রয়।


یاالہٰی جب حسابِ خندئہ بیجا رُلائے
چشمِ گریانِ شفیعِ مُرتجٰے کا ساتھ ہو

ইয়া ইলাহী জব হেহসাবে খান্দাহ বে জা রোলায়ে,
চশমে গিরইয়ানে শফীয়ে মুরতাজা কা সাথ হো

অযথা হাসির অনুশোচনায় কাঁদব যবে হে মহিমাময়,
ক্রন্দসী চোখে সুপারিশকারী সাথে হোন চির নিঃসন্দেহ।


یاالہٰی رنگ لائیں جب مِری بے باکیاں
اُن کی نیچی نیچی نظروں کی حیا کا ساتھ ہو

ইয়া ইলাহী রঙ্গ লায়ে জব মেরী বে বাকীয়াঁ,
উনকী নীচী নীচী নযরোঁ কী হায়া কা সাথ হো

হাশরে যখন দেখব আমার লাগামহীনতা যত বিষয়,
তাঁর সে আনত দৃষ্টি লাজের সোহবত যেন নসীব হয়।


یاالہٰی جب چلوں تاریک راہِ پُل صِراط
آفتابِ ہاشمی نُور الہُدیٰ کا ساتھ ہو

ইয়া ইলাহী জব চলুঁ তারীক রাহে পুলসিরাত,
আফাতাবে হাশেমী নূরে হুদা কা সাথ হো

খোদা হে, যখন পার হতে চাই তীক্ষ্ণ সে পুল তমসায়,
চাইগো সঙ্গ হাশেমী রবির আলোর দিশারী জ্যোতির্ময়।


یاالہٰی جب سرِ شمشیر پر چلنا پڑے
رَبِّ سَلِّم ْکہنے والے غمزِدا کا ساتھ ہو

ইয়া ইলাহী জব্ সরে শমশীর পর চলনা পড়ে,
‘রাব্বি সাল্লিম’ কেহনে ওয়ালে গমযদা কা সাথ হো

শুনগো দয়াল শমসের ধারে চলবে যখন চরণদ্বয়,
‘রক্ষা করো হে প্রভু’ বলে সেই সমব্যথী যেন আশীষ কয়।


یاالہٰی جو دُعائے نیک میں تجھ سے کروں
قُدسیوں کے لب سے آمیںرَبَّنَا کا ساتھ ہو

ইয়া ইলাহী জু দুআয়ে নেক ম্যায়ঁ তুঝ সে করোঁ,
কুদসীয়োঁ কে লব সে ‘আমীন রাব্বানা’ কা সাথ হো

তোমার সকাশে প্রভু হে আমার যতনা ভিক্ষা পুণ্যময়,
সে দোয়ায় যেন পবিত্র মুখ ফেরেশতারাও ‘আমীন’ কয়।


یاالہٰی جب رضاؔ خوابِ گِراں سے سر اُٹھائے
دولتِ بیدارِ عشقِ مصطفیٰ کا ساتھ ہو

ইয়া ইলাহী জব রেযা খাবে গিরাস সে সর উঠায়ে,
দওলতে বে দার ইশকে মুস্তফা কা সাথ হো

ঘুমঘোর কেটে যখন রেয়ার এই শির উত্তোলিত হয়,
চেতনার ধন ইশকে রাসুল সাথী হোক থাকি যত সময়।


টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *