যখন প্রাণ পাখিটি উড়ে যাবে বন্ধ হবে শ্বাস
✍ সৈয়দ জসিম উদ্দিন
যখন প্রাণ পাখিটি উড়ে যাবে বন্ধ হবে শ্বাস
এত সুন্দর নামটি ফেলে ডাকবে আমায় লাশ
সবাই ডাকবে আমায় লাশ ডাকবে আমায় লাশ
আমার ধন ভান্ডার আমার রূপ অহংকার
লোভ লালসা ভোগ বিলাসের হবে সর্বনাশ
যখন বন্ধ হবে শ্বাস নামটি হবে আমার লাশ (ঐ)
রবের দয়াই ভবের তরে কত জীবের প্রাণ
ক্ষণেই জনম ক্ষণেই মরণ চলছে অবিরাম
কেন কি নেশাতে ক্ষণিকের এ ভুমিতে
কেন কি নেশাতে ক্ষণিকের এ জমিতে
করছি পাপের চাষ (ঐ)
ভাবছি মাত্র জীবন শুরু সময় অনেক বাকি
হেলায় ফেলায় জীবন কাটাই দিচ্ছি আত্ম ফাঁকি
মনে হচ্ছে নোংরা হচ্ছি মহা গোমড়া
কেন দিনে দিনে যাচ্ছি বনে শয়তানের দাস (ঐ)
অহংকারের অগ্নি তাপে হচ্ছি যে ছারখার
মানুষকে পতঙ্গ ভাবি হলে টাকার পাহাড়
কাফনের তো পকেট নাই সঙ্গে নেবার কি উপায়
কেন মিছে মায়ার পিছে ঘুরে হারাচ্ছি বিশ্বাস (ঐ)
সৈয়দ জসিম কেঁদে বলে ওহে রাব্বানা