জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

কান্দাইও না ও ভান্ডারী – শামসুল ইসলাম ভান্ডারী

Abswer.com Abswer.com
14 December, 2025
২ মিনিট পড়ার সময়
২০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

কান্দাইও না ও ভান্ডারী

✍ শামসুল ইসলাম ভান্ডারী


কান্দাইয়ো না অহ্ ভান্ডারী বুকে নাও আমায়
কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই।
ভান্ডারী কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই।

চাই না আমি ধনের পাহাড় ভবের সর্দারী,
ওহ্ মোর গাউছে ভান্ডারী
মন চায় শুধু ধরে রাখতে বুকেতে জড়াই (ঐ)

তুমি যদি আমার হও দিবো উপহার
ও দয়াল জীবনটা আমার
তুমি বললে চলে যাবো যেথায় নেও সেথায় (ঐ)

তোমায় দেখলে ভুলে যাবো দুনিয়ার সকল
আমি তোমার হই পাগল॥
ডুবে তোমার প্রেম সাগরে দিন দেব যে কাঁটাই (ঐ)

শামসু এখন প্রেম তাড়নায় ধৈর্য্য হারাইছে,
বন্ধু বাঁচতে নাই ইচ্ছে
আমি মরলে তুমি খুনি পাবি কি রেহাই (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *