২। পোশাক পরিধানের দো’আ পাঠ করা-
الْحَمْد لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْر حَوْل مِنِّي وَلَا قُوَّة.
উচ্চারণ: আলহামদুলিল্লা-হিল্লাযি কাসানি হাযা ওয়া রাঝক্বানিহী মিন গায়রি হাওলিম মিন্নি ওলা ক্বুও্যাতা।
অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহ ﷻ-এর জন্য যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাকে এটি দিয়েছেন আমার কোন সামর্থ এবং শক্তি ব্যতীত।’ ১
حَدَّثَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ، – يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ – عَنْ أَبِي مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ ” .
সাহল ইবনু মু’আয ইবনু আনাস رحمة الله হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ ﷺ বলেন: যে ব্যক্তি খাওয়ার পরে এ দু’আ পাঠ করবে তার আগে পরের সকল গুনাহ ক্ষমা করা হবে।
(আরবী)
অর্থ: “সমস্ত প্রশংসা আল্লাহ ﷻ-এর জন্য, যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমার পক্ষ হতে কোন কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই রিযিক্ব দান করলেন।”
তিনি আরো বলেন: যে ব্যক্তি কোন কাপড় পরার সময় এ দু’আ পাঠ করবে তার আগে ও পরের সকল গুনাহ ক্ষমা করা হবেঃ
(আরবী)
অর্থ: “সকল প্রশংসা আল্লাহ ﷻ-এর জন্য, যিনি আমার কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই আমাকে এ কাপড়ের ব্যবস্থা করে পরালেন।”
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০২৩)
৩। কাপড় পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা। ২
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ ” .
আবু হুরাইরাহ رضي الله عنه থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা যখন পোশাক বা জুতা পরিধান করো এবং অযু করো, তখন ডান দিক থেকে শুরু করবে।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪১৪১)
৪। বাম দিক থেকে খোলা।
জুতো পরিধান এবং খোলা
১ । জুতো পড়ার সময় ডান পা থেকে শুরু করা এবং খোলার সময় বাম পায়ের দিক থেকে খোলা। ১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِتَكُنِ الْيَمِينُ أَوَّلَهُمَا يَنْتَعِلُ وَآخِرَهُمَا يَنْزِعُ ” .
আবু হুরাইরাহ رضي الله عنه থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ ﷺ বলেন: তোমাদের কেউ জুতা পরার সময় ডান পা হতে আরম্ভ করবে এবং খোলার সময় বাম পা হতে আরম্ভ করবে। জুতা পরার সময় ডান পা হতে প্রথম এবং খোলার সময় শেষে হবে।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪১৩৯)
একজন মুসলিম বহুবার দিনে জুতো পরিধান এবং খুলে থাকে, যখন সে নিয়্যাত এবং মানসিকতাসহ সুন্নাত অনুযায়ী এই কাজটি করবে সে অনেক পুরস্কার অর্জনে সক্ষম হবে।