জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় – শামসুল ইসলাম ভান্ডারী

Abswer.com Abswer.com
15 December, 2025
২ মিনিট পড়ার সময়
১৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়

✍ শামসুল ইসলাম ভান্ডারী


কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়
নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর এজিদরায়

দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে
সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।

মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে
কঁান্দেন নবী অকাতরে বসে রওজায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।

মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটাইল দর্জালে
শোকেতে বানু ভাসে আসগরকে হারায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।

জগত ভরল কান্নার রোলে সিজদাতে নবী বলে
উম্মত মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।

শামশু কয় কারবালার শোকে কাঁদাতে পারেনা যাকে
সেই নবীজীর উম্মত বলে বড় নির্লজ্জায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *