জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

কবে জানিনা আসবে আমাদের মাঝে আবার – মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

Abswer.com Abswer.com
25 August, 2025
২ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

কবে জানিনা আসবে আমাদের মাঝে আবার

✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী


কবে জানিনা আসবে আমাদের মাঝে আবার
আমার হুজুর কেবলা
সে আশায় আশায় দিন রাত কাঁদি
সেলিম রিয়াদ পাগলা

পথ চেয়ে মুখ বেয়ে ঝড়ে আমার অবুঝ চোখের পানি
হবে কবে দিদার আমার হুজুর কেবলার
চেহেরায়ে নুরানী
পড়েছি আমি সেলিম রিয়াদ সে তামান্নারই মালা (ঐ)

যখন দেখি স্বপ্নের ঘোরে প্রাণের নয়নে হুজুর কেবলাকে
স্বপ্ন ভাঙলে আঁখি জলে ঝর্ণা বয়ে যায়
আমারই পোড়া বুকে
তাই তো আমি কাঁদি দিন রজনী বসে বসে একলা (ঐ)

আমার মত কোটি আশেক কাঁদে বিরহে নীরবে নীরবে
হুজুর কেবলার চেহেরা দেখবে সরাসরি বসে বসে কবে
সে আশা মোদের পূর্ণ করে দাও গো আল্লাহ
উসিলায় রাসুলুল্লাহ (ঐ)

কোটি কোটি মুরিদের চাওয়া ওহে আল্লাহ
কবুল করে নাও
আমার হুজুর কেবলার হায়াতে অফুরন্ত
বরকত তুমি দাও
করি ফরিয়াদ সেলিম রিয়াদ ওহে দয়াল মাওলা (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *