কবে যাওয়া হবে খোদা নূর নবীর চরণে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
কবে যাওয়া হবে খোদা নূর নবীর চরণে
এই আশা বেধে বুকে আছি আমি এই ভুবনে॥
সোনালী রওজার কথা মনে হলে বাড়ে ব্যথা
সেই রওজায় যাব যে কখন হবে মোর আশা পূরণ
দেখে দেখে জুড়াব মন সে প্রতিক্ষায় আছি আমি শয়নে স্বপনে॥
আমার প্রতিটি নিশ্বাস চলে তাহারই নামে
কি মধু আছে ঐ নামে বুঝাব আমি তা কেমনে
আমি ঐ নামের দিওয়ানা হয়ে আছি থাকব মোর জীবন মরণে॥