১. প্রথমবার মাটি দেওয়ার সময়:
۞ مِنْهَا خَلَقْنَاكُمْ
২. দ্বিতীয়বার মাটি দেওয়ার সময়:
۞ وَفِيهَا نُعِيدُكُمْ
৩. তৃতীয়বার মাটি দেওয়ার সময়:
۞ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
উচ্চারণ: ১. প্রথমবার: মিনহা- খালাক্বনা-কুম।
২. দ্বিতীয়বার: ওয়া ফীহা- নু‘ঈদুকুম।
৩. তৃতীয়বার: ওয়া মিনহা- নুখরিজুকুম তা-রাতান উখরা-।
অর্থ: ১. প্রথমবার: এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি।
২. দ্বিতীয়বার: এবং এ মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে দেব।
৩. তৃতীয়বার: এবং এ মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় জীবিত করে বের করব।
ফযিলত: দাফনের সময় উপস্থিত ব্যক্তিদের জন্য কবরে তিন মুষ্ঠি মাটি দেওয়া মুস্তাহাব। হাদিস শরীফে এসেছে, রাসূল (ﷺ) জনৈক সাহাবীর দাফনের সময় লাশের মাথার দিকে তিন মুষ্ঠি মাটি দিয়েছেন। উল্লেখ্য, তিন মুষ্ঠি মাটি দেওয়ার ক্ষেত্রে মাটির চাক দেওয়া কাম্য নয়, তদ্রুপ এক মুষ্টিতে তিন চাক মাটি দিলে তা এক মুষ্টি বলে গণ্য হবে।
উৎস: সূরা ত্বা-হা (২০), আয়াত: ৫৫; আল-আযকার লিন-নববী: ১/৪১৬; ফাতাওয়ায়ে শামী: ৩/১৭৮