কি হাতে তোমার বলা যাবে কি গো কামলিওয়ালা
✍ আহমদ নুর সাজ্জাদ
কি হাতে তোমার বলা যাবে কি গো কামলিওয়ালা
তৃষ্ণা পেয়েছে কোথায় তোমার কাওসারের পেয়ালা
নবী কামলিওয়ালা ও নবী কামলিওয়ালা
সূর্যি মামা ভিষণ রেগে চেহেরা হল লাল
মাটি হয়ে গেল তামা একি চরম হাল
আমি সাঁতরে মরি আসে না তো পার কান্ডারী ওয়ালা
আঁচল তোমার আরশের ছায়া স্বর্গের শামিয়ানা
বার কেন লাখো সূর্যের পরওয়া করিনা
আমি জগৎ শ্রেষ্ঠ অধম তুমি শ্রেষ্ঠ উম্মত ওয়ালা (ঐ)
রব তা’আলার রোষে আমার মন ভেঙে চুরমার
আমল নামার নেই ভরসা কি হবে আমার
বলো গো আহমাদ প্রেমিক তোমার শুনবে রব তা’আলা