করোনা দিও না আল্লাহ করো করুনা
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
করোনা দিওনা আল্লাহ করো করুনা!
তোমার রহম-দয়া ছাড়া কিছুই চাহিনা
আতঙ্কে আজ ঘুম নেই চোখে পুরো বিশ্ববাসী
মরণাস্ত্র “করোনা ভাইরাস” বড়োই সর্বনাশী
তোমার এমন গযবে মোদের পতিত করো না।
পাপ রাজ্যে বিচরী মোরা হয়েছি নাফরমান
তবুও তোমার নাম স্মরণে বাঁচুক মুসলমান
করোনা ভাইরাস দিওনা প্রভু আযাব দিওনা।
বিশ্বজুড়ে মুসলমান আজ বড়ো অসহায়
তথাপি যদি করোনা এসেও আমাদের তাড়ায়
আশ্রয় তবে চাইবো কোথায় বলে দাও না!