কত মানুষ যায় দল বেঁধে মক্কায়
✍ মোহাম্মদ আলাউদ্দিন
কত মানুষ যায় দল বেঁধে মক্কায়
হজ্বের-ই আশায় তোমার ই কাবায়,
বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়
কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়।
ছুঁয়ে দেখবো তোমারই ঘর এই দু’হাতে
হৃদয় শান্ত করবো আসোয়াদ চুমুতে,
পাপের ক্ষমা চাইবো আমি গিয়ে সেজদায়
কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়।
তাওয়াফ করবো তোমারি ঘর ঘুরে ঘুরে
নুর নবিজির রওজা দেখবো নয়ন ভরে,
সেই সুভাগার কাতারে আমিও থাকতে চাই
কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়।
হজ্ব শেষে যাবো আমি মদিনা শহর
দুরুদ সালাম পেশ করিবো নবিজীর উপর,
আলাউদ্দীন তো আছে ঐ দিনের আশায়
কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়।