কতদিন হল নবীর রওজা দেখিনা
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আমার মন ভাল না, আমার দিল ভাল না
কতদিন হল নবীর রওজা দেখিনা
নবীর রওজা দেখি না আমার মন মানে না
নবীর রওজা দেখি না মোদের মন মানে না
দুকানে শুনেছি নবীজির কথা
দুচোখে দেখিনি মনেতে/দিলেতে ব্যথা
কবে মদিনার ধূলি গায়ে মাখবো জানিনা (ঐ)
মদিনার চারদিকে নুরের হাওয়া
সে হাওয়ার পরশ পাব মনের চাওয়া
জালি মুবারকে চুমু খেতে মন মানেনা (ঐ)