কুকিল ডাকে কুহু কুহু
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
কুকিল ডাকে কুহু কুহু ঐ মদিনার নামে
ঐ মদিনার সুর শোনা যায় ভ্রমরের গুঞ্জনে
আমি নিজেও পুড়ে মরি ঐ মদিনার প্রেমে (ঐ)
ঐ মদিনার নাম জপিলে মনে লাগে
সুখ সুখে সুখে ভরে যায় আমার শূন্য বুক
ঐ মদিনার জিকির চলে আমার দমে দমে (ঐ)
ফুল ফুটে হেসে বলে ঐ মদিনার নাম
পাখির মুখে মদিনার জিকির অবিরাম
চন্দ্র সুর্য ঐ মদিনায় যেতে চায় নেমে (ঐ)
শুয়ে আছেন আল্লাহর হাবীব ঐ মদিনার বুকে
তাইতো মদিনারী নাম সবারি মুখে
যাঁহার দিকে ঝুঁকে পড়ে তামাম জাহান (ঐ)