কুল কাযিনাত খোঁজ তুমি যত
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
কুল কাযিনাত খোঁজ তুমি যত
কেউ পাবে না আমার নবীর মত
যাঁহার রূপের ঝলক দেখে
চাঁদ সুরুজ লাজে মুখ ঢেকে নিল
মা আমিনা খুশি হয়ে বলে
দেখ পূর্ণিমার চাঁদ এল কোলে
যাঁহার কিরনে আঁধার ভুবন
নতুন আলোয় আলোকিত হল (ঐ)
খুশি আসমান জমিন চন্দ্র তারা
খুশিতে হুর পরীরা পাগল পারা
সবার মুখে খুশির বুলি উঠে
উম্মতের দরদী ভবে এল (ঐ)
শেষ হবে না শুকরিয়া চিরকাল
কত যে ভাগ্যবান আমি ইকবাল
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে
ধন্য আমি ধন্য ভুবন হল (ঐ)
আল্লাহুমা সল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন
আহলান সাহলান মারহাবা মারহাবা