মাওলাই নবীর দিওয়ানা
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
চুম্বকের প্রেম হলো সবাই জানে লোহার সাথে
তেমনি স্রষ্টার প্রেম হলো যে সৃষ্টির সাথে
স্রষ্টার প্রেমের উসিলা হাসান
হোসাইন এর নানা
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কেউ চায় সোনাদানা কেউ টাকারো পাগলও
অথচ সবকিছু নবীর প্রেমে সৃষ্টি হল
কিছু পাগল তাই আল্লাহ নবীর পারওয়ানা
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
এই আশা বুকে নিয়ে আছিগো অদম ইকবাল
দেখবো একদিন দয়াল নবীর মায়ার নবীর হুসনে জামাল
ইনশাআল্লাহ করবেন কবুল আমার মালিক রাব্বানা