۞ اَللّٰهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ
উচ্চারণ: আল্লহুম্মা লা তাক্বতুলনা বি গদ্বাবিকা ওয়ালা তুহলিকনা বি ‘আযাবিকা ওয়া ‘আাফিনা ক্ববলা যালিকা।
অর্থ: হে আল্লাহ! দয়া করে আপনি আমাদেরকে আপনার গযবের দ্বারা মৃত্যু দেবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন।
ফযিলত: কুতায়বা (রহ) হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাযি) তার পিতা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) যখন মেঘের ও বজ্রের আওয়াজ শুনতেন তখন এই দু‘আ বলতেন।