মনের সুখে গাই আমি মদিনার গজল
✍ আহমদ নুর সাজ্জাদ
থাকবো একা সাড়ে তিন হাত মাটিরও ঘরে
ভয়ে ভয়ে আতংকে দিন রজনী জুড়ে
দেখা দিলে রাসুলুল্লাহ বুকে পাব বল (ঐ)
তাজিম সেথায় করল তাঁরে নবী রসুলগণ
রুহের ভবে যে বৈঠকের হল আয়োজন
আনুগত্য মেনেছে তাঁর মেনেছে সকল (ঐ)
মাদানী রঙে আহমদ রাঙা তনু মন
কদমে তোর ধর্না দেবে জীবন ও মরণ
মধুর মত হবে রে ঐ রোজে আযল (ঐ)