জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

মৌলভী হাজী শাহ মুহাম্মদ শফী ছাহেব বিজনূরী লাখনৌবী (রহ.)-এর বিশেষ মামুলাতের একটি দু‘আ:

Abswer.com Abswer.com
17 November, 2024
৪ মিনিট পড়ার সময়
১৪ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّٰهُمَّ اغْفِرْ ذُنُوْبَنَا وَاسْتُرْ عُيُوْبَنَا، وَاشْرَحْ صُدُوْرَنَا، وَاحْفَظْ قُلُوْبَنَا، وَنَوِّرْ قُلُوْبَنَا، وَيَسِّرْ أُمُوْرَنَا، وَحَصِّلْ مُرَادَنَا، وَتَمِّمْ تَقْصِيْرَنَا. اَللّٰهُمَّ نَجِّنَا مِمَّا نَخَافُ يَا حَفِيَّ الْأَلْطَافِ.

অর্থ: ইয়া আল্লাহ! আমাদের গুনাহ মাফ করুন, আমাদের দোষ-ত্রুটি গোপন রাখুন, আমাদের সীনা খুলে দিন, আমাদের অন্তরের হেফাযত করুন, আমাদের হৃদয় আলোকিত করুন, আমাদের কাজকর্ম সহজ করুন, আমাদের ইচ্ছাসমূহ পূরণ করুন এবং আমাদের ত্রুটিসমূহের ক্ষতিপূরণ করুন। ইয়া আল্লাহ! আমাদেরকে ঐ সকল বিষয় থেকে নাজাত দিন, যাতে আমরা ভীতি অনুভব করি। হে ঐ সত্তা, যিনি দয়া ও করুণার জন্য সদা প্রস্তুত।২৪১

ফযিলত: ২৪১. এই দু‘আও নিশ্চয়ই হাদিসের দু‘আই হবে। এ ব্যাপকতা ও গভীরতা আল্লাহর রাসূল (ﷺ)-এর বাণী ছাড়া আর কার বাণীতে থাকতে পারে? কিন্তু এর সনদ হাজী সাহেবের মনে নেই। (এটি দরিয়াবাদি (রহ.)-এর সুধারণা। বাস্তবে এটি হাদিসের দু‘আ হওয়া প্রমাণিত নয়। তাছাড়া দু‘আটির কিছু আরবী বাক্যে ফাসাহাত ও বালাগাতের সংকট রয়েছে। আর এর সনদ বা নির্ভরযোগ্য হাওয়ালা তো জানা নেই। -অনুবাদক) اغْفِرْ ذُنُوْبَنَا (আমাদের গুনাহ মাফ করুন)। এই আবেদন আখেরাতের সাথে সংশ্লিষ্ট। وَاسْتُرْ عُيُوْبَنَا (আমাদের দোষ-ত্রুটি গোপন রাখুন)। এই আবেদন এই দুনিয়ার সাথে সংশ্লিষ্ট। وَاشْرَحْ صُدُوْرَنَا (আমাদের সীনা খুলে দিন)। হৃদয় যখন উন্মুক্ত হয়, তখন বিশ্বাস ও কর্মের সকল জটিলতা দূর হয়। وَاحْفَظْ قُلُوْبَنَا (আমাদের অন্তরের হেফাযত করুন)। অর্থাৎ আমাদের অন্তরসমূহকে নফস ও শয়তানের কুপ্রভাব থেকে রক্ষা করুন এবং আমাদেরকে সব রকমের অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখুন। وَنَوِّرْ قُلُوْبَنَا (আমাদের হৃদয় আলোকিত করুন)। অন্তর আলোকিত হওয়ার অর্থ ভালো মানুষ হওয়ার পথে অগ্রসরতা। اَللّٰهُمَّ نَجِّنَا مِمَّا نَخَافُ (আমাদের ঐ সকল বিষয় থেকে নাজাত দিন, যাতে আমরা ভীতি অনুভব করি)। অর্থের ব্যাপকতার দিক থেকে এ ক্ষুদ্র বাক্যটি অতুলনীয়। এর ব্যাখ্যা যত ইচ্ছা নিজে নিজে করতে থাকুন।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *