মুর্শিদ তৈয়্যব শাহা
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
মুর্শিদ তৈয়্যব শাহা,
তুমি তরানে ওয়ালা, তুমি বাচানে ওয়ালা,
তোমার দয়ার ছদকায় মিলে মদিনা ওয়ালা।
রাসূলের আওলাদ তুমি আওলাদে রাসূল,
মুর্শিদ আওলাদে রাসূল,
আমার মত পাপীদের তুমি তরানে ওয়ালা (ঐ)
জামানার মাঝে আজি কত বাতেল ফেরকা,
এই ফেরকার জামানায় তুমি বাচানে ওয়ালা (ঐ)
জামেয়ার সবুজ মাঠে, কত রঙের ফুল যে ফুটে,
সে ফুলেরই সুবাস হল মদিনা ওয়ালা (ঐ)
তোমার হাতে হাত রেখেছে কত আশেকরা,
কাল হাশরে তুমি তাদের শাফায়াত ওয়ালা (ঐ)
নজরে পড়েছে আজি কত মুরিদরা,
পুলসিরাতে তুমি তাদের পার করনে ওয়ালা (ঐ)
নবীর গুনাহগার উম্মতের তুমি সাহারা,
অধম মুরাদের তুমি সদা গলারী মালা (ঐ)