না বলিলে নয়, সত্য কারে কয়?
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
না বলিলে নয়, সত্য কারে কয়?
কেমনে মানুষ অতীতের কথা ভুলে রয়!
কে লিখেছিল নবী-ওলী প্রেমের তাবিজ!
সে তাবিজের নাম ছিল দিওয়ানা-ই আজিজ
কার অবদানে? এই বাংলার জমিনে,
সুন্নিয়তের হাওয়া বয় (ঐ)
কে বলতে গিয়ে নবী-ওলী প্রেমের কথা?
বাতেলদের আক্রমণে ফাটাইল মাথা
আমি অতীত খুলে জানি, বাংলার সুন্নী ঋণী
অস্বীকারে ঋণ খেলাপী ছাড়া আর কিছু নয় (ঐ)
সুন্নীরা চলছে আজি আবেগের ঢলে,
তাঁহার অবদানের কথা গেছে রে ভুলে
সবাই হল আবেগী, হল না বিবেগী
না হয় তাঁহার মসজিদ-মাজার এমনে পড়ে রয়! (ঐ)
তাঁহার নাম আছে সবার নিশ্চয় জানা,
গাজী-এ দ্বীন ও মিল্লাত
আল্লামা আজিজুল হক শেরে বাংলা মাওলানা।
শেরে বাংলা মাওলানা, শেরে বাংলা মাওলানা
যাঁহার নাম মনে হলে গাঁয়ের যত পশম খাঁড়া হয় (ঐ)