নবী আমার জানরে নবী আমার প্রাণরে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
নবী আমার জানরে নবী আমার প্রাণরে
জীবন আমার ধন্য হল পেয়ে নবী আপনারে॥
এ দেহেতে যত দিন আছে আমার প্রাণ
আমি সারা জীবন গেয়ে যাব নুর নবীজির শান,
ইয়া রাসুল্লালা ইয়া হাবিবাল্লা,
জীবনে মরণে নবী রেখ আপনার নজরে॥ ঐ
এ মনেতে কত দুঃখ রয়েছি সয়ে
আমার অশ্রুর ধারার নদীর মত গেল যে বয়ে…
দুচোখে একবার যদি দেখতাম আপনার রওজারে ঐ
সব নবীগন চেয়ে ছিল উম্মত হবে আগে
নবীজি আমি আপনার উম্মত ভাবতে ভাল লাগে
আপনার নাম থাকবে সদা আমার হৃদপিঞ্জরে ঐ