নবী নবী করে আর কত কাল আমি কাঁদব
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
নবী নবী করে আর কতকাল আমি কাঁদবো
আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব॥
এই কাঁদনের কবে জানি হবে সমাধি,
কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী,
সেই নদী কেঁদে বলে সাগর বানাব (ঐ)
সবাই আছে আমার তবু মনে হয় আমি একা,
ততদিন লাগবে একা যতদিন পাবনা তোমার দেখা,
নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব (ঐ)
কাঁদি আমি বুকে নিয়ে নবী দেখার আশা
দিনে দিনে বাড়তে আছে নূর নবীর ভালবাসা,
আশায় আশায় নয়ন ভাসাই আর কতদিন বাচব (ঐ)