اَللّٰهُمَّ أَلْهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي
উচ্চারণ: আল্লাহুম্মা আলহিমনী রুশদী, ওয়া আ‘ইযনী মিন শার্রি নাফসী
অর্থ: হে আল্লাহ! আমার অন্তরে সততা ঢেলে দাও এবং আমাকে আমার প্রবৃত্তির অনিষ্ট থেকে রক্ষা কর।
(অর্থাৎ আমাকে আমার জন্যে কল্যাণকর অভিরুচির অধিকারী কর এবং অকল্যাণকর অভিরুচি ও প্রবৃত্তি থেকে আমাকে রক্ষা কর। এর অনিষ্ট থেকে তুমি আমাকে তোমার নিজ হিফাযতে রাখো।)
ফযিলত: ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন হে হুসাইন! আজকাল কয়জন মা’বুদের পূজা কর? আমার পিতা বললেনঃ সাত জনের; ছয়জন যমীনের, একজন আসমানের। তিনি বললেনঃ তোমার আশা ও ভয়ের সময় কাকে তুমি গণ্য মনে কর? আমার পিতা বললেনঃ যিনি আসমানে আছেন তাকে। নবী (ﷺ) বললেনঃ হে হুসাইন! শোন তুমি যদি ইসলাম গ্রহণ কর তোমাকে আমি এমন দুটি কালিমা শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে। ইমরান (রাহঃ) বলেনঃ (আমার পিতা) হুসাইন যখন ইসলাম গ্রহণ করলেন তখন নবী (ﷺ)-কে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে সেই দুটো কালিমা শিখিয়ে দিন, যে দুটোর ওয়াদা আপনি আমার সঙ্গে করেছিলেন। নবী (ﷺ) বললেনঃ তুমি দুআ করবেঃ (اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي) – হে আল্লাহ! আমার অন্তরে হিদায়াত ঢেলে দিন আর আমাকে পানাহ দিন আমার নফসের অনিষ্ট থেকে। আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী (রহ.), হাদিস নং: ৩৪৮৩
উৎস: আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী (রহ.), হাদিস নং: ৩৪৮৩