নবির আগমনের দিনে খুশি ঈমানদার
✍ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী
নবির (দ.) আগমনের দিনে খুশি ঈমানদার
মিলাদুন্নবীতে শুধু শয়তানে বেজার।
মারহাবা মারহাবা – প্রাণের নবি মারহাবা
মারহাবা মারহাবা- জানের নবি মারহাবা
মা আমেনার কোলে এলেন শ্রেষ্ঠ নেয়ামত।
আনন্দে মেতে উঠেছে সৃষ্টির সব জগৎ।
তারাই আল্লাহর প্রিয় যারা করে শোকর গুজার।
রাহমাতুল্লিল আলামিন এলেন দুনিয়ায়
রাব্বি হাবলি উম্মতি বলে পড়িলেন সিজদায়।
গুনাগার উম্মতের তরে হলেন জামিনদার।
নবিপ্রেমের আয়োজনে দলিল লাগে না
দেখ নবিপ্রেমে সাহাবীদের সকল ঘটনা
নবির রক্ত পানেও সাহাবীরা ভাবেনি একবার।
দুশমনে দোষ খোঁজে এটা নতুন কিছু নয়
যতই বেদাত বলুক হবে ঈমানদারের জয়।
নবির গোলাম আনন্দিত বলে দেলোয়ার।