জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

নবির প্রেমে সদা কান্দো মন – মোহাম্মদ আলাউদ্দিন

Abswer.com Abswer.com
9 May, 2025
২ মিনিট পড়ার সময়
১০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

নবির প্রেমে সদা কান্দো মন

✍ মোহাম্মদ আলাউদ্দিন


নবীর প্রেমে সদা কান্দো মন ও মন রে ঐ
নবীর প্রেমে সদা কান্দো মন

সৃষ্টিকুলের আমরাই ধনী
পেয়েছি এমন পরশমণি
আমরা অধম গুনাগার জেনেও
হাসরেতে কাঁদবেন তিনি
ইহকাল আর পরকাল
নবীর গোলাম চিরকাল
আর কারো ধইরোনা চরণ
ও মন রে…..

কান্দো মন নির্জনে তে
নবীর প্রেমে এক ধ্যানে তে
শান্ত হবে অশান্ত মন
বিদ্যুৎতের গতিতে
নবীর প্রেমে কাঁদবি যত
দুর হবে দুঃখ তত
খোদা তাআলা দিল এমন ধন
ও মন রে…..

নবীর উপর দরুদ পড়
নবীর সুন্নত কায়েম করো
ইহ জনম পরজনম
হবে তোমার সুন্দরো
গেলে সময় আর কি পাবি
অন্ধকারে পড়ে রবি
দিন থাকতে কর মাওলাজির স্মরণ
ও মন রে……

নবী আমার কামলী ওয়ালা
যার প্রেমে জগত পাগেলা
সেই নবিকে দেখতে মন
হইয়াছে মোর উতালা
আলাউদ্দিন কয় জিকির কর
নবির আদর্শে জীবন গড়
পাইতে চাইলে নবির দর্শন
ও মন রে…..

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *