নকল বাবাজান
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
আঁরার বাংলাদেশত বাড়ি গেইয়ি নহল বাবাজান
নহলে পূঁছাই ফেলার আসল বাবার শান।
আসল বাবা হযরত কেবলা মাইজভাণ্ডারী,
বাঘতুন আশেক বাঁচায় বদনা মারি
এখন নকল বাবা ফেলি দাড়ি
শরিয়ত লাথি মারি, মারে মারফতর টান (ঐ)
আসল বাবা হইগেয়ি আল্লাহ রাসূলের হতা,
নহল বাবা গনের এহন গরু মহিষের মাথা।
গরু মহিষ যত বেশি- নহল বাবা এত খুশি,
আরো খুশি সময় মত দিত পারিলে ফাম (ঐ)
এট্টো মিয়ার পেট্যো মিয়ার গরি ফেলার মাজার,
হনন আসল হনন নকল বুঝা ন যার।
মাজারর শান মান গরি ফেলার খান খান
মিলিয়েরে যত নকল বাবাজান (ঐ)