জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

নফল নামাজ

Abswer.com Abswer.com
12 August, 2025
২ মিনিট পড়ার সময়
১২ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀
২৯তম অধ্যায়
ঘরে নফল সালাত আদায় করার ফজিলতের ব্যাপারে রাসূল ﷺ বলেন,



‘একজন ব্যক্তির সর্বোত্তম সালাত হচ্ছে ঘরে, ফরজ সালাত ব্যতীত।’

(মুসনাদে আবু ইয়ালা হা/৩৮২১)



নবী ﷺ থেকে হাদিসে আরও বর্ণিত রয়েছে, ‘একজন ব্যক্তির নফল সালাত আদায় করা (এমন জায়গায়) যেখানে কেউ তাকে দেখতে পায় না, তা পঁচিশগুণ বেশি ঐ সালাত থেকে যেখানে লোকেরা তাকে দেখতে পায়।’



(সহীহ তারগীব ওয়াত তারহীব হা/৪৩৮)



এই সুন্নাতটি দিনে রাতে অনেক বার পুনরাবৃত্তি হয়ে থাকে। একজন ব্যক্তি তার ঘরে (নফল) সালাতগুলো আদায় করতে পারে সুন্নাতকে পূরণ এবং তার আযর বাড়ানোর জন্য।



নফল সালাতগুলো ঘরে কায়েম করার মাধমে-



* প্রশান্তি এবং ইখলাস বৃদ্ধি করতে পারে।



* লোক দেখানো থেকে দূরে থাকতে পারে।



* তার ঘরে আল্লাহ ﷻ-এর রহমাহ নাজিল হয়।



* শয়তানকে দূরে রাখে।



* বহুগুণ সওয়াব লাভ হয়, যেমন ফরজ সালাত মসজিদে আদায় করলে বহুগুন সওয়াব লাভ করা যায়।
টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *