ও মদিনার বিমান
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
ও মদিনার বিমান আরে লওনা তুলি॥
মদিনাওয়ালারে আই যাইয়ম ‘ন’ পারির ভুলি
নবীর প্রেমত সারাক্ষণ যাইরগোই জ্বলি
এই জ্বালা বুঝাইয়ুম আই নবী রে খুলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি॥
সারাবছর হাজার হাজার হাজীরা যাই
আমি অধম বুক ভাসাই তাঁরার ইক্কা চাই
বিসানত উঠি গেলি নামায় দে ঠেলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি…॥
মরার আগে মদিনা শরীফ ন দেখিলে
শান্তি পাইতায়ন আই মরিলে
এই চিন্তায় কাঁদি কাঁদি চোখের পানি ফেলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি…॥
ন’বুঝি হন কিছু ওই দিশেহারা
একনজর চাইবারলাই মদিনা মনোয়ারা
ও মদিনা তুই আরে পাগল বানাইলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি…॥