ওগো আল্লাহর নূর নও গো তুমি দূর
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
ওগো আল্লাহর নূর নও গো তুমি দূর
ওগো রহমাতুল্লিল আ’লামিন করো রহমতে ভরপুর
আল্লাহুর ফরমান ক্বদজায়ুক মিনাল্লাহি নূর॥
তুমি শাফিউল মুজনেবিন
গুনাহগারকে উদ্ধার করো হয় যদি মুমিন
দুনিয়া আখেরে করো মুসিবত দূর (ঐ)
তোমার নামটি প্রেমময়
সেই নামেতে বাঁচে মরে প্রেমিক যেজন হয়
তোমার নামটি সদায় জপি লাগে যে মধুর (ঐ)
তুমি মু’মিনের আপন
তোমায় ছাড়া এই দুনিয়ায় বাঁচে কি জীবন
আন্নাবীউ আওলা বিলমুমিনিন আল্লাহজীরও সুর (ঐ)
তুমি অসীম প্রেমময়
আহাদে আহমাদে তাইতো হয় যে বিনিময়
হাবিবে মাহবুবে পেতে তাই তো হয় ব্যাকুল (ঐ)