ওগো নবী কামলিওয়ালা হৃদয়ে বড় জ্বালা
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
ওগো নবী কামলিওয়ালা হৃদয়ে বড় জ্বালা
কর নজরে করম
কাটেনা দিন রজনী ওগো নয়নেরমণি
পেতে একটু দর্শন
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী নবী নবী
ধরার বুকে সাহাবাগণ কত ভাগ্যবান
আপন চোখে তোমাই দেখে জুড়ালো মন প্রাণ
আমার পোড়া কপালে দেখার নসিব না মিলে
অনুতাপে পূর্ণ মন (ঐ)
দেখবো দেখবো আশা হৃদয়ে শান্তি নাই
কেন দূরে রেখে তুমি আছো মদিনায়
ঐ শেহেরে মদিনা আমাই এবার ডাকোনা
উজালা করতে মন (ঐ)
ভাগ্যের খাতায় দাওনা লিখে আমি ইকবালের নাম
খুব ইচ্ছে করে বলতে গিয়ে ইয়া নবী সালাম
কবে আসবে আসবে সে প্রহর পাব মায়ারি নজর
এ যিকির চলে হারদম (ঐ)