জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

ওগো নবী পেয়ারা নবী তোমারি দরবার – মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

Abswer.com Abswer.com
4 August, 2025
২ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

ওগো নবী পেয়ারা নবী তোমারি দরবার

✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী


ওগো নবী পেয়ারা নবী তোমারি দরবার
যেথায় গেলে একবার যেতে হয়না বারবার।
দু-জাহানে চলে ওগো তোমার জমিদারী
আল্লাহ সবকিছুর মালিক, তুমি বন্টনকারী।
আমি তোমার ভিখারি রে আঁকা তোমার ভিখারি

তোমার ক্ষমতা চলে আসমানে,শুধু জমিনে নয়
তোমার ইশারায় মাগরিব আবার উল্টো আসর হয়।
তোমার মোজেজা’র কথা কি শেষ করিতে পারি,
খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি (ঐ)

তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারি উপর,
বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবা ঘর।
বায়তুল মোকাদ্দস ছিল কেবলা সবারি
কাবা কেবলা কবুল হল ইচ্ছে তোমারি (ঐ)

সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে,
তোমার চাওয়ায় জান্নাতি ফল নূরানী হাতে।
মরা গাছে জীবন পায় পরশ তোমারি,
মরা ছেলে জিন্দা হতে করেনা দেরি (ঐ)

তোমার শান শেষ হবেনা কোন বর্ণনায়,
তোমার শানে পশু-পাখির জবান খুলে যায়।
তোমার শান গায় মুটের পাথর আবু জাহেলেরই,
আমি যেন তোমার শান গেয়ে মরতে পারি
আমি যেন তোমার শান গেয়ে মরতে পারি (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *