ওহে সূর্য্য তোমার নসিব কতোই ভালা
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
ওহে সূর্য্য তোমার নসিব কতই ভালা
প্রতিদিন দেখ তুমি সোনার মদিনা
যেথায় আছেন নবী কামলিওয়ালা
মন চায় কখনো হয়ে যেতে ডানা ওয়ালা পাখি
ইচ্ছে আমার হতো পূরণ রইতো না আর বাকি
মন চায় হয়ে যেতে আমার আকাশের মেঘমালা ঐ
মন চায় হয়ে যেতে গগনের চন্দ্র তারকা
মদিনা শরীফকে চেয়ে থাকিতাম
যেথায় আমার প্রাণের আক্বা
হৃদয় আমার নয়ন আমার হয়ে যেতো শীতলা ঐ
ইচ্ছে আমার স্বপ্ন আমার, শুধু মদিনা জুড়ে
ঐ মদিনার জন্যে সেলিমের হৃদয় যায় পুড়ে
ঐ মদিনার জন্যে অধমের হৃদয় যায় পুড়ে
দেখলে মদিনা আর রইবেনা যত দুঃখ যত জ্বালা ঐ।