ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম হ্যায় শাহে বাত্বহা তেরা
✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)
واہ کیاجُود و کرم ہے شَہِ بَطْحا تیرا
نہیں ُسنتا ہی نہیں مانگنے والا تیرا
ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম হ্যায় শাহে বাত্বহা তেরা
‘নেহী’ সুনতা হি নেহী মাংগনে ওয়ালা তেরা
কী অশেষ দান দখিনা সাহারার বাদশা তোমার,
শোনে না ‘না’ কখনো ভিখারী যে দ্বারে তোমার ॥
دھارے چلتے ہیں عطا کے وہ ہے قطرہ تیرا
تارے کِھلتے ہیں َ َسخا کے وہ ہے ذَرّہ تیرا
ধারে চলতে হেঁ আতা কে ওহ হ্যায় কতরা তেরা,
তারে খিলতে হেঁ সাখা কে ওহ হ্যায় যররা তেরা
দানেরই ধারা বহে, সে তোমার ফোঁটা গো হে
ওই অযুত তারা জ্বলে, সে যে এক বিন্দু দয়ার ॥
فیض ہے یا شَہِ تسنیم نِرالا تیرا
آپ پیاسوں کے تَجَسُّس میں ہے دریا تیرا
ফয়য হ্যায় ইয়া শাহে তসনীম নিরালা তেরা
আপ পিয়াসোঁ কে তজস্সুস মে হ্যায় দরইয়া তেরা
উপমা নাই করুণার, হে মালিক জান্নাতী ধারার,
খুঁজে পিয়াসী কোথা আপনি দরিয়া তোমার ॥
اَغنیا پلتے ہیں دَر سے وہ ہے باڑا تیرا
اَصفیا چلتے ہیں سر سے وہ ہے رَستا تیرا
আগ্নিয়া পালতে হেঁ দর সে ওহ হ্যায় বাড়া তেরা,
আসফিয়া চলতে হেঁ সর সে ওহ হ্যায় রাস্তা তেরা
দুয়ারে রাজ রাজড়া গড়ায়, নসীবে পড়বে আশায়,
সুফীরা মাথা ঠেকায় সে পদচিহ্নে তোমার ॥
فرش والے تِری شوکت کا عُلو کیا جانیں
خُسروا عرش پہ اُڑتا ہے پَھریرا تیرا
ফরশ্ ওয়ালে তেরী শওকত কা উলূ’ কিয়া জানে
খুসরুওয়া আরশ্ পেহ্ উড়তা হ্যায় পহ্রীরা তেরা
কী মোদের সাধ্য আবার, তোমারই মর্য্যাদা মাপার,
ওগো বাদশাহ আরশে উড়ে পতাকা তোমার ॥
آسماں خوان، زمیں خوان، زمانہ مہمان
صاحبِ خانہ لقب کس کا ہے تیرا تیرا
আসমাঁ খান যমীন খান যমানা মেহমান
ছাহেবে খানাহ্ লব কিসকা হ্যায় তেরা তেরা
কী যমীন, কী আসমান, যমানা সেও মেহমান,
এ সৃজন মালিকানায় সে তোমারই, তোমার ॥
میں تو مالِک ہی کہوں گا کہ ہو مالِک کے حبیب
یعنی محبوب و محب میں نہیں میرا تیرا
ম্যায় তু মালিকহী কহোগা কেহ্ হো মালিক কে হাবীব
ইয়ানী মাহবূব ও মুহিব্ব মে নেহী মেরা তেরা
আমি বলি তো মালিক, মালিকের প্রিয়তম সঠিক,
প্রেমেরই এ ভূবনে নেই এ তোমার কি আমার ॥
تیرے قدموں میں جو ہیں غیر کا منہ کیا دیکھیں
کون نظروں پہ چڑھے دیکھ کے تلوا تیرا
তেরে কদমোঁ মে জু হ্যাঁ গাইর কা মুঁহ কিয়া দেখে,
কৌন নযরোঁ পেহ্ চড়হে দেখকে তলওয়া তেরা
চরণে হয় যে হাজির, কোথা কি যায় সে ফকীর,
ও চরণতল যে হেরে, চোখে ফের কে আসে তার ॥
بحر سائل کا ہوں سائل نہ کنوئیں کا پیاسا
خود بجھا جائے کلیجا مِرا چھینٹا تیرا
বাহরে সায়েল কা হোঁ সায়েল কোয়েঁ কা পিয়াসা
খোদ বুঝা জায়ে কলিজা মেরা ছিঁটা তেরা
দরিয়ার ধারাতে চাই, ভিখারী কূপে না যাই,
তোমারই ছিঁটে ফোঁটায় জুড়াবে আত্মা আমার ॥
چور حاکم سے چھپا کرتے ہیں یاں اس کے خلاف
تیرے دامن میں چُھپے چور انوکھا تیرا
চোর হাকেম সে ছুপা করতে হ্যাঁ এয়াঁ উসকে খেলাফ,
তেরে দামান মে ছুপে চোর, আনোখা তেরা ।
চোরা হাকীমে লুকায়, নীতি ভিন্ন যে হেথায়,
পাপী আঁচলে বাঁচে, তুলনা নাই গো দয়ার ॥
آنکھیں ٹھنڈی ہوں جگر تازے ہوں جانیں سیراب
سچّے سورج وہ دِل آرا ہے اُجالا تیرا
আখী ঠাণ্ডা হোঁ জিগার তাযে হোঁ জানেঁ সায়রাব,
সাচ্চে সুরাজ ওহ দিল আরা হ্যায় উজালা তেরা
আঁখি ঠান্ডা ও পরান তাজা, তৃপ্ত গো প্রাণ,
আসলে সূর্য সে তো, চমক অপূর্ব তোমার ॥
دِل عبث خوف سے پتّا سا اُڑا جاتا ہے
پلّہ ہلکا سہی بھاری ہے بھروسا تیرا
দিল আবস খাওফ সে পাত্তা সা উড়া জাতা হ্যায়,
পাল্লা হাল্কা সহী ভারী হ্যায় ভরোসা তেরা
মিছে ভয়ে তো এ প্রাণ, পাতারূপ দেয় কি উড়ান,
পাল্লা হাল্কা হলেও তোমারই ভরসা তার ॥
ایک میں کیا مِرے عِصیاں کی حقیقت کتنی
مجھ سے سو لاکھ کو کافی ہے اِشارہ تیرا
এক মায়ঁ কিয়া মেরে ইচ্ছায়াঁ কী হাক্বীকত কিতনী
মুঝ সে সও লাখ কো কাফী হ্যায় ইশারা তেরা
আমি এমন কি? আমার পাপেরও গ্লানি কী আর?
লাখো এমনি পাপীকে সারে ইশারা তোমার ॥
مُفت پالا تھا کبھی کام کی عادت نہ پڑی
اب عمل پوچھتے ہیں ہائے نِکمَّا تیرا
মুফত পালা কভী কাম কী আদাৎ নাহ্ পড়ী,
আব আমল পুচতে হ্যাঁ হায় নেয় নিকম্মা তেরা
করেছো মুফত লালন, কাজে নেই অনুশীলন,
আমলের কীইবা হিসাব অকেজো এ অভাগার ॥
تیرے ٹکڑوں سے پلے غیر کی ٹھوکر پہ نہ ڈال
جِھڑکیاں کھائیں کہاں چھوڑ کے صَدقہ تیرا
তেরে টুকড়োঁ সে পালে গাইর কী ঠোকর পেহ্ না ডাল,
ঝড়কিয়াঁ খায়ে কাঁহা ছোড় কে সদকা তেরা
তব পালন পেলাম, করো না পরের গোলাম,
কারই বকুনী খাব ছেড়ে তোমারই দুয়ার ॥
خوار و بیمار و خطا وار و گنہ گار ہوں میں
رافع و نافع و شافع لقب آقا تیرا
খার ও বীমার ও খাত্বাওয়ার ও গুনাহগার হোঁ ম্যায়ঁ,
রাফে’ ও নাফে’ ও শাফে’ লক্বব আক্বা তেরা
পাপী, লাঞ্ছিত, লাচার, পীড়িত এ গুনাহগার
মান ও কল্যাণদাতা সুপারিশ শুধু তোমার ॥
میری تقدیر بُری ہو تو بھلی کر دے کہ ہے
محو و اثبات کے دفتر پہ کڑوڑا تیرا
মেরী তাকদীর বুরী হো তো ভালী করদে, কেহ্ হ্যায়,
মাহ্ব্ ও ইসবাত কে দফতর পেহ্ কড়োড়া তেরা
বিধি মন্দ যদি হয়, করো হে কল্যাণময়,
রাখা না রাখা বিধি, আছে তো সে অধিকার ॥
تُو جو چاہے تو ابھی میل مرے دل کے دُھلیں
کہ خُدا دِل نہیں کرتا کبھی مَیلا تیرا
তু জু চাহে তু আবহী মেরে দিলকে ধুলেঁ,
কেহ্ খোদা দিল নেহী করতা কভী ময়লা তেরা
তুমি ফিরালে নয়ন, কালিমামুক্ত এ মন,
প্রভূ করে না তব শশীমুখ আঁধার ॥
کس کا منہ تکیے کہاں جائیے کس سے کہیے
تیرے ہی قدموں پہ مِٹ جائے یہ پالا تیرا
কিসকা মুহঁ তকিয়ে কাঁহা জাইয়ে কিস সে ক্যাহিয়ে,
তেরে হী কদমোঁ পেহ্ মিট জায়ে ইয়ে পালা তেরা
কাকে জ্বালাব কোথায়, ব্যথা কেবা শুধায়,
পূতচরণে এ পোষ্য চাহে মিটে যাবার ॥
تو نے اِسلام دیا ُ تو نے جماعت میں لیا
تو کریم اب کوئی پھرتا ہے عطیَّہ تیرا
তুনে ইসলাম দিয়া, তু নে জামাআত মে লিয়া,
তু করীম আব কোয়ী ফিরতা হ্যায় আতিয্যা তেরা
তুমি দ্বীন দিয়েছো হে, করেছো আশ্রিত হে,
তুমি দাতাকে ছেড়ে যাবে কাঙ্গাল কী আর।
موت ُسنتا ہوں سِتَم تَلْخ ہے زہرا بۂ ناب
کون لا دے مجھے َتلووں کا غَسالہ تیرا
মওত সুনতা হোঁ সিতম তলখ হ্যায় যহরা বায়ে নাব
কৌন লা দে মুঝে তলোওঁ কা গাছালা তেরা
শুনেছি তিক্ত মরণ, বিষদাঁতে সে দংশন,
কে দেবে এনে আমায়, পা ধোয়া পানি তোমার ॥
دُور کیا جانئیے بدکار پہ کیسی گزرے
تیرے ہی در پہ مَرے بیکس و تنہا تیرا
দূর কিয়া জানিয়ে বদকার পে কয়সী গ্যযরে,
তেরে হী দরপেহ্ মরে বে কস ও তনহা তেরা
পাপীরে রেখ না দূরে, কী যে ঝড় বয় অন্তরে
দ্বারে পড়ে সে মরে, একা উম্মত এ লাচার ॥
تیرے صدقے مجھے اِک بوند بہت ہے تیری
جس دِن اَچّھوں کو مِلے جام چھلکتا تیرا
তেরে সাদকে মুঝে ইক বোন্দ বহুত হ্যায় তেরী,
জিস দিন আচ্ছেঁ কে মিলে জাম ছলকতা তেরা
তব দোহাই হে, মোরে এক বিন্দু বাঁচার তরে,
পাবে যবে প্রিয়রা সুধা, সেই সে পেয়ালার ॥
حرم و طیبہ و بغداد جدھر کیجئے نِگاہ
جوت پڑتی ہے تِری نور ہے َ چھنتا تیرا
হেরম ও তায়বা ও বাগদাদ জিধার কীজিয়ে নিগাহ,
জোত পড়তী হ্যায় তেরী নূর হ্যায় ছুনতা তেরা
তৈয়বা, বাগদাদে যথা, যেদিকে পড়ে সে নেগাহ্
চমকে তোমারই নূর, জ্যোতি সেই নূর তোমার ॥
تیری سرکار میں لاتا ہے رضاؔ اُس کو شفیع
جو مِرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا
তেরী সরকার মে লাতা হ্যায় রেযা উসকো শফী,
জু মেরা গাউস হ্যায় লাডলা বেটা তেরা
রেযা সে রাজ দুয়ারে, সুপারিশ নিল কারে,
আমারই গাউস তিনি, প্রিয় সন্তান তোমার ॥