۞ أَسْتَغْفِرُ اللَّهَ (৩ বার) ۞ اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ ۞ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ۞ سُبْحَانَ اللَّهِ (৩৩ বার), الْحَمْدُ لِلَّهِ (৩৩ বার), اللَّهُ أَكْبَرُ (৩৪ বার) ۞ آيَةُ الْكُرْسِيِّ
উচ্চারণ: ১. আস্তাগফিরুল্লাহ (৩ বার)।
২. আল্লা-হুম্মা আনতাস সালা-মু ওয়া মিনকাস সালা-ম, তাবা-রাকতা ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম।
৩. লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর।
৪. সুবহানাল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ (৩৩ বার), আল্লাহু আকবার (৩৪ বার)।
৫. আয়াতুল কুরসী পাঠ করা।
অর্থ: ১. আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি (৩ বার)।
২. হে আল্লাহ! আপনিই শান্তিময় এবং আপনার নিকট থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে মর্যাদা ও সম্মানের অধিকারী!
৩. আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য; তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
৪. তাসবীহ: আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি (৩৩ বার), সমস্ত প্রশংসা আল্লাহর (৩৩ বার), আল্লাহ সর্বশ্রেষ্ঠ (৩৪ বার)।
৫. প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পাঠকারীর জান্নাতে প্রবেশের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না।
উৎস: সহীহ মুসলিম, হাদিস নং: ৫৯১, ৫৯২, ৫৯৭; সুনানে কুবরা নাসাঈ, হাদিস: ৯৮৪৮